Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

kolkata

1 year ago

Green anaconda: আলিপুর চিড়িয়াখানায় আসছে চারটি সবুজ অ্যানাকোন্ডা

Green anaconda
Green anaconda

 

কলকাতা, ৪ জুলাই : দীর্ঘ অপেক্ষার অবসান। কেন্দ্রীয় জু অথরিটির ছাড়পত্র মিলতেই সবুজ অ্যানাকোন্ডা নিতে চেন্নাই যাচ্ছে আলিপুর চিড়িয়াখানার প্রতিনিধিরা। মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ক থেকে তাদের নিয়ে আসা হবে। বিনিময়ে আলিপুর দেবে শাঁখামুটি সাপ। শুক্রবার চিড়িয়াখানা সূত্রে এ খবর জানা গিয়েছে। আমাজনের দৈত্য অ্যানাকোন্ডা। হলুদ অ্যানাকোন্ডার থেকে সবুজ অ্যানাকোন্ডা আরও বড়। বেশ কয়েক বছর ধরে তার খোঁজ চলছিল। সন্ধান পেতে বিদেশেরও দ্বারস্থ হয়েছিল। কেউ হদিশ দিতে পারছিল না। তবে হাল ছাড়েনি আলিপুর চিড়িয়াখানা। কেন্দ্রীয় জু অথরিটি ছাড়পত্র দিয়ে পাঠিয়েছে। আগামী সপ্তাহে রওনা দেবে চিড়িয়াখানার একটি দল। দেশের একমাত্র মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্কে রয়েছে সবুজ অ্যানাকোন্ডা। আলিপুরে হলুদ অ্যানাকোন্ডাও সেখান থেকেই নিয়ে আসা হয়েছিল। তাই সবুজ অ্যানাকোন্ডা চেয়ে প্রথমে মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্কেরই দ্বারস্থ হয়েছিল চিড়িয়াখানা কর্তৃপক্ষ। প্রথমে তারা রাজি হয়নি। খালি হাতে আলিপুরকে ফিরিয়ে দিয়েছিল। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে আলিপুরকে সবুজ অ্যানাকোন্ডা দিতে রাজি হয় তারা।


You might also like!