Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

kolkata

4 months ago

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার রহস্যমৃত্যু, জলাশয় থেকে উদ্ধার দেহ

Mysterious Death of Jadavpur University
Mysterious Death of Jadavpur University

 

কলকাতা, ১২ সেপ্টেম্বর : ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। আবারও ক্যাম্পাসের মধ্যে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু। বৃহস্পতিবার রাতে ইংরেজি ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের এক ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ইউজি আর্টস বিল্ডিং-এর বিপরীতে থাকা জলাশয় থেকে। তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, ওই ছাত্রীকে রাতে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ওই জলাশয় থেকে। ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। কীভাবে ওই ছাত্রীর মৃত্যু, তা স্পষ্ট নয়। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তে পাঠানো হয়েছে দেহ।

You might also like!