Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 year ago

Weather Forcast: স্বস্তির বৃষ্টিতে মনোরম আবহাওয়া, দক্ষিণ ও উত্তরবঙ্গে জারি সতর্কতাও

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ১৯ মে : কখনও দমকা হাওয়া, কখনও আবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। এই ঝড়-বৃষ্টির সৌজন্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই মনোরম আবহাওয়া রয়েছে। স্বস্তিদায়ক আবহাওয়া উত্তরবঙ্গেও। কলকাতায় কমেছে তাপমাত্রাও। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম।

দক্ষিণবঙ্গে আগামী বুধ-বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে, উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি প্রত্যাশিত ২১ মে পর্যন্ত। দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জারি করা হয়েছে সতর্কতাও। পঞ্জাব থেকে পূর্বে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার প্রভাবে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায় এই ঝড়বৃষ্টি হচ্ছে।

আগামী ২৪ ঘণ্টায় পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা থেকে ভারী বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। হতে পারে বজ্রপাত। বাকি জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। সব জেলাতেই জারি হলুদ সতর্কতা। মঙ্গলবারও দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

You might also like!