Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

kolkata

1 month ago

Panchayat tax fake news: পঞ্চায়েত কর ১২০০ টাকা? জল্পনায় জল ঢালল রাজ্য, ভুয়ো খবর নিয়ে সতর্কতা জারি

Nabanna
Nabanna

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  গত কয়েক দিন ধরে গ্রামাঞ্চলে পঞ্চায়েত কর বৃদ্ধি নিয়ে নানা জল্পনা ছড়িয়ে পড়েছিল। দাবি করা হচ্ছিল, পরিবারপিছু পঞ্চায়েত কর বাড়িয়ে ১,২০০ টাকা করা হয়েছে। তবে এই দাবিকে সম্পূর্ণ ভুয়ো বলে স্পষ্ট জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তরফে জানানো হয়েছে, পরিবারপিছু কর বৃদ্ধির বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সামাজিক মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে যে তথ্য ছড়ানো হচ্ছে, তার কোনও সরকারি ভিত্তি নেই বলেও স্পষ্ট করেছে দপ্তর। 

রাজ্য সরকারের বার্তায় স্পষ্ট, পূর্বের নিয়মেই গ্রামীণ এলাকায় আগের নিয়মেই পঞ্চায়েত কর আদায় প্রক্রিয়া চালু থাকবে। কোনও বাড়তি করের বোঝা সাধারণ মানুষের উপর চাপানো হচ্ছে না। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে একদল অসাধু চক্র ভুল তথ্য দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। জানা গেছে, ষোড়শ অর্থ কমিশনের দেওয়া সুপারিশ মেনে একটি এসওপি নির্দেশিকা জারি করেছিল দপ্তর। সেই নির্দেশিকাকে ভুল ব্যাখ্যা করে এক শ্রেণির মানুষ সোশ্যাল মিডিয়ায় রটিয়ে দেয় যে, করের পরিমাণ বাড়িয়ে সর্বনিম্ন ১,২০০ টাকা করা হয়েছে। বিষয়টি সরকারের নজরে আসতেই পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তরফে জানানো হয়েছে, আগে যে নিয়মগুলি কার্যকর ছিল, সেগুলি এখনও বলবৎ হয়নি। কোনওরকম পরিবর্তন ছাড়াই তা বাস্তবায়িত হয়নি। দপ্তরের তরফে মানুষকে অনুরোধ করা হয়েছে, কেউ যেন মিথ্যে প্রচারে কান না দেন। সরকারি অনুমোদন ছাড়া কেউ যদি কর বৃদ্ধির দাবি করেন, তা সম্পূর্ণ বেআইনি। আপাতত পুরনো নিয়মেই সমস্ত পঞ্চায়েতে কাজ চলবে। 

You might also like!