Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

kolkata

1 month ago

Mamata Banerjee : এবার নেতাজি ফাইলস খোলার দাবি, বিজেপিকে নিশানা করে সরব কালীঘাট তৃণমূলনেত্রী

Mamata Banerjee
Mamata Banerjee

 

নেতাজি সুভাষচন্দ্র বসুকে ঘিরে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ শানালেন কালীঘাট তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ক্ষমতায় আসার আগে নেতাজির অন্তর্ধান রহস্যের ফাইল প্রকাশের প্রতিশ্রুতি দিলেও সরকার সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি, বরং নেতাজিকে অসম্মান করা হচ্ছে। এই প্রেক্ষিতে তিনি নেতাজি-সংক্রান্ত সমস্ত ফাইল প্রকাশের দাবি জানান এবং নেতাজিকে অসম্মান করা হচ্ছে বলে যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁদের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার ডাক দেন।

নেতাজি সুভাষচন্দ্র বসু বাংলার আবেগ, লড়াইয়ের মুখ। কিন্তু বিজেপির জনা কয়েক নেতা নেতাজিকেই অসম্মান করেছেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি রাজ্য রাজনীতিতে সেই নিয়ে জোর চর্চাও শুরু হয়। এবার সেই নেতাজি ইস্যুতেই সুর চড়ালেন মমতা। এদিন সামাজিক মাধ্যমে নিজের কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিলেন নেত্রী। নিজের রাজ্যেই নেতাজিকে অপমানিত হতে হবে? সেই প্রশ্ন তুলেছেন মমতা।

এদিন নেত্রী বলেন, “ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন সুভাষচন্দ্র বসু। প্ল্যানিং কমিশন করেছিলেন তিনি। স্বাধীনতা আন্দোলনে আন্দামান-নিকোবরে স্বাধীন দ্বীপের ঘোষণা করেছিলেন তিনি। জয়হিন্দ স্লোগান আজও মুখে মুখে। এখন দেশ থেকে নেতাজি, রবীন্দ্রনাথ বাদ! কলঙ্কের ভূষণ চাপানো হচ্ছে। নোংরা রাজনৈতিক খেলা চলছে।” মমতা এদিন ফের আন্দোলনের ডাক দিয়েছেন। তাঁর কথায়, “যাদের বিবেক আছে, ক্ষমতার চেয়ারের কাছে মাথানত করে না, তারা তাকান। প্রতিবাদ করুন।” বিজেপি একসময় জানিয়েছিল, ক্ষমতায় আসার পর নেতাজির ফাইল খোলা হবে। কিন্তু এখন আর কোনও কথা বলা হচ্ছে না বলে অভিযোগ তুলে মমতা নেতাজি ফাইলস খোলার দাবি তুলেছেন।তাঁকে কোনও রাজনৈতিক কর্মসূচির অনুমতি দেওয়া হচ্ছে না। আদালতে গিয়ে অনুমতি নিতে হচ্ছে। আরও একবার সেই অভিযোগ করেন মমতা। বিজেপি শাসনে গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার খর্ব হচ্ছে! সেই কথাও এদিন বলেছেন নেত্রী। তাঁর দলের নিচুতলার কর্মীদের মামলা দেওয়া হচ্ছে বলেও তাঁর অভিযোগ। কিন্তু আগামী দিনে আন্দোলন করেই তিনি ফিরে আসবেন। সেই কথা জোর গলায় বলেন প্রত্যয়ী মমতা।শুধু তাই নয়, জনগণনা শুরুর বিষয় নিয়েও সন্দিহান কালীঘাট তৃণমূলের নেত্রী। জনগণনার কাজে কোনও রাজনৈতিক দলকে সঙ্গে নেওয়া হয়নি! সেই অভিযোগও করেন। মমতার কথায়, “জনগণনায় কার নাম থাকবে, কার নাম বাদ যাবে? আবার যে একটা পালটা এসআইআর হচ্ছে না! এমনিতেই তো ৩২ লক্ষ মানুষের নাম ওঠেনি। সুপ্রিম কোর্টেও বিচারের জন্য গিয়েছিলাম। এজন্য গণআন্দোলন হওয়া উচিত।”

You might also like!