kolkata

2 hours ago

LIVE UPDATE West Bengal Assembly Election Results : তৃণমূল বনাম বিজেপি—শেষ হাসি কার? দিদি না দাদা নিয়ে চরম উত্তেজনা

West Bengal Assembly Election
West Bengal Assembly Election

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:


৭ শতাংশ ভোট বেড়েছে বিজেপি-র, কত ভোট কমল তৃণমূলের?

৪৫.০৩ শতাংশ ভোট পেয়েছে বিজেপি। তৃণমূলের ভোট পেয়েছে ৪১.৬২ শতাংশ। ৭ শতাংশ ভোট বেড়েছে বিজেপি-র। এখনও পর্যন্ত পাওয়া হিসেব।


উত্তরপাড়ায় এগিয়ে বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী

ECI সূত্রে ১১টা ৪৮ মিনিটে প্রাপ্ত তথ্য অনুযায়ী, উত্তরপাড়ায় প্রথম রাউন্ড শেষে ৫২৭ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী। পিছিয়ে তৃণমূল প্রার্থী শীর্ষণ্য এবং সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়।


চতুর্থ রাউন্ডের পর ভবানীপুরে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়

ECI সূত্রে ১১টা ৩৯ মিনিটে প্রাপ্ত তথ্য অনুযায়ী, চতুর্থ রাউন্ডের পর ভবানীপুরে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর থেকে ৮৪৮২ ভোটে এগিয়ে তৃণমূল নেত্রী।


চাপড়ায় এগিয়ে আইএসএফ

চাপড়া বিধানসভা কেন্দ্রে এগিয়ে আইএসএফ প্রার্থী।


171 আসনে এগিয়ে বিজেপি, 102 তৃণমূল

দলআসন সংখ্যা
বিজেপি171
তৃণমূল কংগ্রেস102
বামফ্রন্ট + আইএসএফ2
কংগ্রেস2
অন্যান্য2

কলকাতায় বিজেপি অফিসে ঝালমুড়ি বিলি শুরু

চুঁচুড়ায় পিছিয়ে তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য, এগিয়ে বিজেপি-র সুবীর নাগ

চুঁচুড়ায় পিছিয়ে তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য। এগিয়ে বিজেপি-র সুবীর নাগ। ৬৯০ আসনে এগিয়ে তিনি।


পিছিয়ে গেলেন সুজিত বসু,হাওড়া শিবপুরে এগিয়ে রুদ্রনীল ঘোষ,লাভলি মৈত্রকে পিছনে ফেলে এগিয়ে গেলেন রূপা গঙ্গোপাধ্যায় ,ভাঙড়ে এগিয়ে শওকত মোল্লা, নওশাদ সিদ্দিকী পিছিয়ে ,বরানগরে এগিয়ে গেলেন সজল ঘোষ,ভবানীপুরে পিছিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় | 


১৫১ আসনে এগিয়ে বিজেপি, ১০১-এ তৃণমূল—উদযাপনে গেরুয়া শিবিরে উচ্ছ্বাস

১৫৩ আসনে এগিয়ে বিজেপি। তৃণমূল এগিয়ে ১০১ আসনে। দিকে দিকে উদযাপন বিজেপি-র। গেরুয়া আবির মেখে উচ্ছ্বাস বিজেপি কর্মীদের। পদ্মপতাকায় ঢাকছে চারিদিক।


আজ কোনও বিজয় মিছিল নয়, জানাল নির্বাচন কমিশন

'বিজয় মিছিল আজ না বের করতে দিতে বললাম জেলাশাসকদের। যাদের অ্যালাও করা হবে থানা থেকে অনুমতি নিয়েই করা হবে। আজকে না হলেই ভাল। আগামী অনুমতি নিতে হবে। কত লোক যাবেন, কোন রুটে যাবেন, সব ঠিক হবে', বললেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।


প্রথমবার ইতিহাস গড়ার ইঙ্গিত! ‘শ্যামাপ্রসাদের সরকার’ মন্তব্যে সরগরম রাজনীতি

প্রথম দিন থেকেই আত্মবিশ্বাসী ছিলাম যে শ্যামাপ্রসাদের মাটিতে প্রথম বার শ্যামাপ্রসাদের সরকার হতে চলেছে: শমীক ভট্টাচার্য।


প্রাথমিক ট্রেন্ডে বিজেপি ১৩৯ আসনে, তৃণমূল ৮৫ ও সিপিএম ১ আসনে এগিয়ে

ECI সূত্রে ১১টা ১৫ মিনিটে প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রাথমিক ট্রেন্ডে বিজেপি এগিয়ে রয়েছে ১৩৯ আসনে, তৃণমূল ৮৫আসনে, সিপিএম এবং আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী এগিয়ে একটি করে আসনে


 ব্যারাকপুরে ১৩০০ ভোটে এগিয়ে বিজেপি-র কৌস্তভ বাগচি, পিছিয়ে তৃণমূলের রাজ চক্রবর্তী,ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় ৮৫১ ভোটে এগোলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃতীয় রাউন্ডের পর |


 ভবানীপুরে পিছিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বরানগরে এগিয়ে গেলেন সজল ঘোষ,তৃণমূলের দুর্গ রাজগঞ্জে এগিয়ে, মেখলিগঞ্জেও এগিয়ে বিজেপি,  নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী এগিয়ে ,প্রাথমিক ট্রেন্ডে  কসবায় এগিয়ে জাভেদ খান ,রাসবিহারীতে এগিয়ে বিজেপির স্বপন দাশগুপ্ত ,বেলেঘাটায় ১০০০০ ভোটে এগিয়ে গেলেন কুণাল ঘোষ।


ভোটগণনার প্রথম রাউন্ডেই এগিয়ে তিন হেভিওয়েট—নিশীথ, অগ্নিমিত্রা ও হুমায়ুন

মাথাভাঙা কেন্দ্রে প্রথম রাউন্ডের শেষে এগিয়ে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। মোথাবাড়িতে প্রথম রাউন্ড শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী। নওদায় প্রথম রাউন্ডের শেষে এগিয়ে আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী হুমায়ুন কবীর। আসানসোল দক্ষিণে তিন রাউন্ড শেষে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল এগিয়ে ১৫ হাজার ৪১৯ ভোটে।


ভবানীপুরে পাল্টা লড়াই, ১৫৫৮ ভোটে এগিয়ে বিজেপির শুভেন্দু অধিকারী

নির্বাচন কমিশন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, দ্বিতীয় রাউন্ডের শেষে ১৫৫৮ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। পিছিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।


গণনার মাঝেই উৎসব মেজাজ, বিজেপির পার্টি অফিসের বাইরে সমর্থকদের ভিড়

বিজেপির দলীয় কার্যালয়ের বাইরে উৎসব। হেস্টিংস হাউসের বাইরে উচ্ছ্বাস বিজেপি কর্মীদের। দলীয় পতাকা নিয়ে উচ্ছ্বাস। 


চার জেলায় শূন্য তৃণমূল! ঝাড়গ্রাম থেকে জলপাইগুড়ি—ভোটগণনায় বড় ধাক্কা শাসকদলের

ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, জলপাইগুড়ি-এই চার জেলার এক আসনেও এগিয়ে নেই তৃণমূল।


দুই জেলার কোনও আসনেই এগিয়ে নেই তৃণমূল

পশ্চিম বর্ধমানে ৯টি আসনেই এগিয়ে বিজেপি। আলিপুরদুয়ারে ৫টি আসনেই এগিয়ে বিজেপি।


দিনহাটায় ৫৫৭৫ ভোটে পিছিয়ে উদয়ন গুহ', ১০১ আসনে এগিয়ে বিজেপি, তৃণমূল এগিয়ে ৮৮ আসনে,রাসবিহারিতে এগিয়ে বিজেপি-র স্বপন দাশগুপ্ত, এগিয়ে ৪৩৩৪ ভোটে


ভোটগণনায় চমক! মালতীপুরে মৌসম নুর পিছিয়ে, লিডে তৃণমূলের রহিম বক্সি

মালতীপুরে পিছিয়ে পড়লেন মৌসম বেনজির নুর। কংগ্রেসের প্রার্থী পিছিয়ে। এগিয়ে তৃণমূলের আব্দুল রহিম বক্সি ৫০০০ ভোটে এগিয়ে।


রেজিনগরে একতরফা লড়াই? ৬৩২২ ভোটে এগিয়ে হুমায়ুন কবীর

মুর্শিদাবাদের রেজিনগরে ৬৩২২ ভোটে এগিয়ে হুমায়ুন কবীর।


জলপাইগুড়িতে গেরুয়া ঝড়

প্রথম রাউন্ডের গণনা শেষে জলপাইগুড়িতে গেরুয়া ঝড়। ধূপগুড়ি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ডাবগ্রাম-ফুলবাড়ি, রাজগঞ্জে এগিয়ে বিজেপি।


দুই জেলায় বিজেপির দাপট—হাওড়া শিবপুরে রুদ্রনীল, মুর্শিদাবাদে গৌরীশঙ্কর এগিয়ে

হাওড়া শিবপুরে এগিয়ে বিজেপি-র রুদ্রনীল ঘোষ। মুর্শিদাবাদে এগিয়ে বিজেপি-র গৌরীশঙ্কর ঘোষ।


পানিহাটিতে লিডে রত্না দেবনাথ! ভোটগণনায় নজর কাড়লেন ‘অভয়ার মা’

পানিহাটিতে এগিয়ে অভয়ার মা রত্না দেবনাথ। তৃণমূলের তীর্থঙ্কর ঘোষের থেকে ২০০০ ভোটে এগিয়ে গেলেন।


আলিপুরদুয়ারে এগিয়ে বিজেপি

আলিপুরদুয়ার জেলার পাঁচটি বিধান সভা আলিপুরদুয়ার, কুমারগ্রাম, ফালাকাটা, কালচিনি, মাদারিহাটে এগিয়ে বিজেপি।


৩০০০ ভোটের লিড গলল! নন্দীগ্রামে শুভেন্দুর ব্যবধান কমে চাঞ্চল্য

নন্দীগ্রামে ব্যবধান কমল শুভেন্দু অধিকারীর। ৩০০০ ভোটে এগিয়েছিলেন। কমে হল ৬০০।



 গণনায় দাপট মমতার—ভবানীপুরে ১৯০০+ ভোটে এগিয়ে মুখ্যমন্ত্রী

ভবানীপুরে ১৯০০র বেশি ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম রাউন্ড শেষের হিসেব।


পিছিয়ে আরাবুল, এগিয়ে তৃণমূল

ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাহারুল ইসলাম। প্রাথমিক গণনায় পিছিয়ে আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম। দ্বিতীয় রাউন্ড শেষে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শংকর গুছাইত এগিয়ে ২৭০০ ভোটে।


এগিয়ে অগ্নিমিত্রা

৬ হাজারেরও বেশি ভোটে এগিয়ে আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। বালুরঘাট বিজেপি এগিয়ে।

দক্ষিণ দিনাজপুরের তপনে বিজেপি এগিয়ে। কুশমন্ডিতে বিজেপি এগিয়ে। হরিরামপুরে তৃণমূল এগিয়ে। কুমারগঞ্জ তৃণমূলে এগিয়ে।


মালদায় এগিয়ে বিজেপি

ইংলিশবাজারে এগিয়ে বিজেপি। মালদা বিধানসভা এগিয়ে বিজেপি। মোথাবাড়িতে এগিয়ে তৃণমূল। চাঁচলে এগিয়ে তৃণমূল। মালতীপুরে এগিয়ে কংগ্রেস।



পূর্ব বর্ধমানে এগিয়ে তৃণমূল

পূর্ব বর্ধমানে ৫টি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস। ২০২১-এর বিধানসভায় ১৬টিক একটিও পায়নি বিজেপি।

পশ্চিম মেদিনীপুর

১) মেদিনীপুর - এগিয়ে বিজেপি

২) শালবনী- এগিয়ে তৃণমূল

৩) গড়বতা- এগিয়ে বিজেপি

৪) ডেবরা - এগিয়ে বিজেপি

৫) কেশপুর - এগিয়ে তৃণমূল

৬) নারায়ণগড়- এগিয়ে বিজেপি

৭) দাঁতন - এগিয়ে বিজেপি

৮) ঘাটাল- এগিয়ে বিজেপি


পানিহাটিতে এগিয়ে অভয়ার মা

পানিহাটি কেন্দ্রে এগিয়ে অভয়ার মা রত্না দেবনাথ। পিছিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তীর্থঙ্কর ঘোষ এবং সিপিএমের কলতান দাশগুপ্ত।


ভাঙড়ে এগিয়ে শওকত, পিছিয়ে নওশাদ

ভাঙড়ে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী শওকত মোল্লা। পিছিয়ে আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকি। নওদায় এগিয়ে আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবীর। এগিয়ে রূপা গঙ্গোপাধ্যায়।


শিলিগুড়িতে পোস্টাল ব্যালট গণনা বন্ধ

শিলিগুড়িতে শুরুতেই বন্ধ পোস্টাল ব্যালেটের গণনা। তৃণমূল কংগ্রেসের অভিযোগ ব্যালটের ৬টি ট্রাঙ্কের মধ্যে ৫টি খোলা ছিল।


অভিযোগ নিয়ে বললেন সুব্রত গুপ্ত

বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ। এনিয়ে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত বললেন, "প্রতিটি অভিযোগই খতিয়ে দেখা হয়েছে। কোথাও কোথাও প্রযুক্তিগত কারণে হয়তো ক্যামেরা ৫-১০ মিনিটের জন্য বন্ধ হয়েছে। প্রায় সঙ্গে সঙ্গে রিটার্নিং অফিসার ঘটনাস্থলে পৌঁছে ক্যামেরা ঠিক করে দিয়েছেন।"


মৃত্যু আইএসএফ কর্মীর

ভোটগণনার শুরুতেই অঘটন। গণনাকেন্দ্রে যাওয়ার পথেই মৃত্যু আইএসএফ কর্মীর। জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। তাঁরা বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি।


ভবানীপুরে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়

ভবানীপুরে এগিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে এগিয়ে শুভেন্দু অধিকারী।


এগিয়ে কংগ্রেসের মৌসম বেনজির

মালতিপুরে এগিয়ে কংগ্রেসের মৌসম বেনজির নূর। বাগনান, আমতা, উদয়নারায়ণপুর জগৎবল্লভপুর, জয়নগর, বারুইপুর, এগিয়ে তৃণমূল কংগ্রেস।


আসানসোলে এগিয়ে অগ্নিমিত্রা, পিছিয়ে শশী পাঁজা

আসানসোলে এগিয়ে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে পিছিয়ে তৃণমূল প্রার্থী শশী পাঁজা। মাববাজার বলরামপুরে পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি।


পোস্টাল ব্যালটে শুরুতেই উত্তরবঙ্গে গেরুয়া ঝড়

পোস্টাল ব্যালট গণনার শুরুতেই উত্তরবঙ্গে গেরুয়া ঝড়। জলপাইগুড়িতে ৭টি আসনের মধ্যে ৫টিতেই এগিয়ে বিজেপি।


বনগাঁয় তৃণমূলের অভিযোগ

বনগাঁর স্বরূপনগরে গণনাকেন্দ্রে প্রার্থী এবং এজেন্টদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের।


তৃণমূলের এজেন্টদের কাঁধে হলুদ গামছা, বিজেপির লাল

দুর্গাপুরে তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর এজেন্টরা কাঁধে হলুদ গামছা নিয়ে হাজির হন, অন্যদিকে জিতেন্দ্র তিওয়ারির এজেন্টদের দেখা যায় লাল গামছায়। পাণ্ডবেশ্বরের দুই হেভিওয়েট প্রার্থীর লড়াই ঘিরে শুরু থেকেই উত্তেজনা ছিল তুঙ্গে। সেই আবহেই দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয়ের বাইরে গণনা কেন্দ্রে এজেন্টদের উপস্থিতি নজর কাড়ে। গামছার রঙেও যে রাজনৈতিক অবস্থান প্রকাশ পেতে পারে, দুর্গাপুরের গণনা চত্বরে তারই ছবি ধরা পড়ে। এখন নজর ফলাফলের দিকে।


জলপাইগুড়িতে কর্মীদের ভিড়

জলপাইগুড়ি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে পাঁচটি বিধানসভা আসনের ভোট গননা। সকাল থেকে বিভিন্ন দলের কর্মীদের ভীড়। ১৫ থেকে ১৭ রাউন্ডে গননা হবে। গণনা কেন্দ্রের চারপাশে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা। পুলিশের পাশাপাশি মোতায়েন দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।


জয় বাংলা বনাম জয় শ্রীরাম

গণনা শুরুর আগেই তৃণমূলের জয় বাংলা এবং বিজেপির জয় শ্রীরাম স্লোগান। টানটান উত্তেজনা দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয় এর বাইরে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে রাজ্য পুলিশের আধিকারিকরা এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।


একনজরে ভোটকথা

গত ২৩ এপ্রিল প্রথম দফায় রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে হয় ভোটগ্রহণ। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হয় দক্ষিণবঙ্গের সাত জেলার ১৪২টি আসনে। ২৯৪টি আসনের ভোটগ্রহণ হলেও সোমবার গণনা হবে ২৯৩টি কেন্দ্রের। কারণ, দক্ষিণ ২৪ পরগনার ফলতা আসনে নির্বাচনে ‘অনিয়মের অভিযোগে’ ভোটবাতিল করেছে নির্বাচন কমিশন। আগামী ২১ মে ফলতায় নতুন করে ভোটগ্রহণ হবে। ২৪ মে হবে সেই ভোটের গণনা। ফলে মোট আসন ২৯৪ থেকে কমে ২৯৩ হয়ে যাওয়ায় সরকার গঠনের জাদুসংখ্যাও একটি কমেছে। সরকার গড়তে হলে আগে পেতে হত ১৪৮টি আসন। এখন পেতে হবে ১৪৭টি।


নেতাজি ইন্ডোরে উত্তেজনা

গণনা শুরুর আগেই নেতাজি ইন্ডোরে উত্তেজনা। কাউন্টিং সেন্টারে বাহিনীর সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় রাজ্যের মন্ত্রী তথা শ্যামপুকুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শশী পাঁজার।


বিজয় মিছিলে নারাজ কমিশন

এবার বিজয় মিছিল করতে দিতেও নারাজ নির্বাচন কমিশন। কমিশনের মত, জেলাশাসকরা আশঙ্কা করছেন, গণনার দিন কোথাও কোথাও গোলমাল হতে পারে। অতীতেও ফলাফলের দিন বিজয় মিছিলকে কেন্দ্র করে অশান্তির ঘটনা ঘটেছে। তাই এবার ফল ঘোষণার পর বিজয় মিছিল না করার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখতে চায় কমিশন। রবিবার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানান, এ বিষয়ে পুলিশ যা সুপারিশ করবে, তা মেনেই সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁর বক্তব্য, "ডিইও-দের সঙ্গে কথা হয়েছে। তাঁরা জানিয়েছেন বিজয় মিছিলের রুট এবং কত লোক যাচ্ছে, কী হচ্ছে, কে কে থাকছে, সেটা পুলিশের অনুমতি নিয়ে করলে ভালো হয়। হঠাৎ করে সেন্টিমেন্ট কিছু থাকতে পারে, কিছু লোক ফ্রাস্ট্রেটেড থাকতে পারে, তাতে খারাপ ঘটনা ঘটতে পারে। পুলিশ কী সুপারিশ করছে, ডিইও-রা কী সিদ্ধান্ত নিচ্ছে, তার উপর পুরো বিষয়টি নির্ভর করছে।"


লোডশেডিং যাতে না হয়

গণনাকেন্দ্রে লোডশেডিং যাতে না হয়, তার জন্য একাধিকবার এসইডিসিএল এবং সিইএসসি-র সঙ্গে বৈঠকে করেছেন সিইও। জেনারেটরের বন্দোবস্ত করা হয়েছে। গণনা কর্মীদের মোবাইল নম্বর কোনওভাবেই প্রকাশ করা যাবে না। নম্বর প্রকাশ পেলেই পদক্ষেপ করা হবে। জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও)-দের তা জানিয়ে দিয়েছে কমিশন। নিয়ম অনুযায়ী, ভোট গণনাকক্ষের ভিতরে কেবল পর্যবেক্ষক এবং রিটার্নিং অফিসার মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারবেন। এজেন্টরা মোবাইল বা কোনও কাগজপত্র নিয়েও ঢুকতে পারবেন না।


কত কাউন্টিং অবজার্ভার

কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৯৪টি আসনে ৪৩২ জন কাউন্টিং অবজার্ভার নিয়োগ করা হয়েছে। থাকছেন পুলিশ পর্যবেক্ষকও। ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে গণনার দিনে। তিনটে স্তরের নিরাপত্তা বিঘ্নিত হয়ে ফলতা বিধানসভা কেন্দ্রের বিতর্কিত ৬০টি বুথের ফার্স্ট, সেকেন্ড, থার্ড পোলিং অফিসার এবং প্রিসাইডিং অফিসার, রিটার্নিং অফিসার ও অবজার্ভার-মোট ২৪২ জনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে রিপোর্ট পাঠানো হয়েছে বলে প্রশাসনিক সূত্রের খবর।


আটটা থেকে শুরু গণনা

সোমবার সকাল আটটা থেকে শুরু হচ্ছে বিধানসভা নির্বাচনের গণনা। ৭৭টি গণনাকেন্দ্রে হবে রাজ্যের ২৯৩টি বিধানসভার গণনা। তার আগে এদিন সিইও মধ্যরাত পর্যন্ত দফায় দফায় গণনার প্রস্তুতি নিয়ে বৈঠক করেন সমস্ত অবজার্ভার, ডিইও, আরও-দের সঙ্গে। কমিশন সূত্রে খবর, গণনার কাজে কোনও ইচ্ছাকৃত ভুল বা গাফিলতি হলে কড়া শাস্তির মুখে পড়তে হবে সরকারি কর্মীদের।

You might also like!