Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

kolkata

2 months ago

21 July Shahid Dibas: কলকাতায় একাধিক ‘শহিদ সমাবেশ’, প্রথমার্ধে ভিড়ের নিরিখে এগিয়ে কালীঘাট তৃণমূল

Said Dibas ahead Kalighat TMC 2026
Said Dibas ahead Kalighat TMC 2026

 

কলকাতা, ২১ জুলাই : মঙ্গলবার শহরের একাধিক জায়গায় একাধিক শহিদ সমাবেশ হচ্ছে। তবে দিনের প্রথমার্ধে ভিড়ের নিরিখে এগিয়ে কালীঘাট তৃণমূল। দিনের প্রথমার্ধে তারামণ্ডলের সামনে ক্যাথিড্রাল রোডের একটি লেন পুরো ভরে গিয়েছে। পাশের লেনেও অনেকে দলের পতাকা হাতে দাঁড়িয়ে ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান দেন তাঁরা। মেয়ো রোডে ঋতব্রত তৃণমূলের সভায় খুব বেশি কর্মী-সমর্থকদের দেখা মেলেনি। সেখানে রাখা অধিকাংশ চেয়ারই ফাঁকা ছিল। সভামঞ্চেও আখরুজ্জামান, চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়া এখনও শীর্ষস্থানীয় কেউ উপস্থিত হননি।

অন্য বারের মতো সঙ্ঘবদ্ধ হয়ে নয়, স্লোগান তুলেও নয়; খানিক বিচ্ছিন্ন হয়েই তারামণ্ডলের সামনে মমতার সভায় যাচ্ছেন তৃণমূলকর্মীরা। কেউ ট্রেনে, কেউ বাসে, কেউ আবার মেট্রোয় কালীঘাট তৃণমূলের সভায় যান। ময়দান মেট্রো স্টেশন থেকে নামতে দেখা যায় তৃণমূল কর্মী-সমর্থকদের। কোন তৃণমূলের সভায় যাবেন? প্রশ্ন শুনেই তাঁরা বললেন, “অবশ্যই দিদির সভায় যাব। দিদি ছাড়া অন্য কিছু বুঝি না। বিজেপির বি টিমের সভায় যাওয়ার প্রশ্নই ওঠে না।”

You might also like!