Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

kolkata

2 years ago

Mamata Banerjee:মুসলিমদের সঙ্গে দাঙ্গা বাঁধাতেই OBC সার্টিফিকেট বাতিলের নির্দেশে ,বড় অভিযোগ মমতার

Mamata Banerjee
Mamata Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২০১০ সালের পর থেকে রাজ্যে যাঁরা ওবিসি সার্টিফিকেট পেয়েছেন সেই সব শংসাপত্র বুধবার বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের ওই রায়ের নেপথ্যে বিজেপি-সিপিএমের ইন্ধন নিয়ে আগেই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।

এবার রায়দিঘির নির্বাচনী সভা থেকে এ ব্যাপারে আরও বড় অভিযোগ আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর কথায়, "মুসলিমদের সঙ্গে তপশিলিদের দাঙ্গা লাগিয়ে দেওয়ার জন্যই ওবিসি সার্টিফিকেট ক্যানসেল করা হয়েছে। ভোটের মধ্যে ওরা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে।"

মমতা আরও বলেন, "সংবিধানে তপশিলিদের সংরক্ষণের কথা বাবা সাহেব আম্বেদকর করে গেছেন। এটা বাতিল করার ক্ষমতা কারও নেই। মোদীবাবু, অমিত শাহ আর ওদের বন্ধু সিপিএমকে চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছি।"

এর আগে এদিন সাগরের সভা থেকেও এই প্রসঙ্গে মমতা বলেন, "এই রায় মানি না। কারণ, এই রায়ের কোনও ভিত্তি নেই। বিজেপি-সিপিএমের কথাতেই এমন রায় দেওয়া হয়েছে।" মুখ্যমন্ত্রী এও জানিয়েছে, আদালতের গ্রীষ্মকালীন ছুটি শেষ হলেই এ ব্যাপারে শীর্ষ আদালতে মামলা করবে রাজ্য।

প্রসঙ্গত, ১৯৯৩ -এর অনগ্রসর জাতি সংক্রান্ত আইন অমান্য করার অভিযোগে ২০১২ সালের ওবিসি সংক্রান্ত বিধি বাতিল করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি তপোব্রত চক্রবর্তী। নির্দেশে বলা হয়েছে, ২০১২ সালের বিধি মেনে যাদের ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছিল, সেগুলি বৈধ নয়। আদালতের এই রায়কেই চ্যালেঞ্জ জানিয়েছেন মমতা।


You might also like!