kolkata

1 hour ago

Mamata Banerjee's Dharna: ধর্মতলায় মমতার ধর্নার তৃতীয় দিন, কালো পোশাক পরে মঞ্চে নেতা-নেত্রীরা

CM Mamata Banerjee in Dharmatala
CM Mamata Banerjee in Dharmatala

 

কলকাতা, ৮ মার্চ : ধর্মতলায় রবিবার তৃতীয় দিনে পড়ল তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না। ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্না দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এসআইআরের প্রতিবাদে শুক্রবার থেকে ধর্নায় বসেছেন তিনি। রবিবার তৃতীয় দিনে পড়ল তাঁর ধর্না। রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ মঞ্চে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মধ্যেই একলাফে ৬০ টাকা বেড়েছে রান্নার গ্যাসের দাম। এরই প্রতিবাদে কালো পোশাক পরে ধর্মতলার ধর্না মঞ্চে হাজির হন তৃণমূলের নেতা-নেত্রীরা। তাঁদের হাতে হাঁড়ি, কড়াই, হাতা খুন্তি ছিল। ধর্না মঞ্চেই হাঁড়ি, কড়াই বাজিয়ে প্রতিবাদ করেন তাঁরা। দোলা সেন, ইন্দ্রনীল সেন, অভিনেত্রী তথা তৃণমূলের নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সবাই কালো পোশাক পরে মঞ্চে আসেন।

You might also like!