Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

kolkata

2 months ago

Bidhannagar Hospital: ‘যেখানেই হাত দিচ্ছি, ধ্বংসলীলা’, জ্যোতি বসুকে স্মরণ করে ডক্টর’স ডে-তেও তৃণমূলকে তুলোধোনা শুভেন্দুর

Suvendu Adhikari and Dr. Bidhan Chandra Roy
Suvendu Adhikari and Dr. Bidhan Chandra Roy

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ডা. বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী এবং চিকিৎসক দিবস উপলক্ষে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। তারই মধ্যে অন্যতম, বিধাননগর মহকুমা হাসপাতালের নাম পরিবর্তনের সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, হাসপাতালটির নতুন নাম হবে ডা. বিধানচন্দ্র রায় মাল্টি স্পেশালিটি হাসপাতাল। শুধু নাম পরিবর্তনই নয়, মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে এদিন নতুন উদ্যোগও নেওয়া হয়েছে। চিকিৎসক দিবসের মঞ্চ থেকে ‘জননী’ নামে একটি বিশেষ পোর্টালের সূচনা করেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের দাবি, এই পোর্টালের মাধ্যমে মা ও শিশুর জন্য নির্ধারিত স্বাস্থ্য পরিষেবা আরও দ্রুত, স্বচ্ছ ও সময়মতো পৌঁছে দেওয়া সম্ভব হবে। এর পাশাপাশি সরকারি হাসপাতালগুলির পরিষেবা ও নজরদারি আরও জোরদার করতে স্বাস্থ্য ভবনে একটি আধুনিক কন্ট্রোল রুমেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সরকারের মতে, এর ফলে হাসপাতালগুলির কার্যক্রম পর্যবেক্ষণ এবং পরিষেবার মানোন্নয়নে আরও কার্যকর ভূমিকা নেওয়া যাবে। 

চিকিৎসক দিবসে এদিন একগুচ্ছ কর্মসূচি নিয়ে বিধাননগরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। শুরুতেই ডা. বিধানচন্দ্র রায়ের বিশালাকার মূর্তিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধার্ঘ জানিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সঙ্গে ছিলেন পুর মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বিধাননগর থেকে গোটা রাজ্যজুড়ে চিকিৎসা ক্ষেত্রে কার্যত নতুন জোয়ারের ঢেউ তুলে দিলেন বাংলার ডবল ইঞ্জিন সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে ‘প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা’প্রকল্পের আনুষ্ঠানিক পথচলা শুরু হল মুখ্যমন্ত্রীর হাত ধরে। সূত্রের খবর, সরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে যে দীর্ঘদিনের অভাব-অভিযোগ রয়েছে সাধারণ মানুষের, সেই ধারাবাহিকতায় ইতি টানতেই এবার রাজ্য সরকারের তরফে চালু করা হল কন্ট্রোল রুম। স্বাস্থ্যভবনের কন্ট্রোল রুম থেকেই রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালগুলির হাল-হকিকত নজরে রাখবেন স্বাস্থ্য কর্তারা। নদিয়া জেলার ড্রাগ কন্ট্রোল অফিসের উদ্বোধন করা হল এদিন। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ব্রাকি থেরাপি পরিষেবার উদ্বোধনও হয় এদিন রাজ্য সরকারের উদ্যোগে। 


উল্লেখযোগ্যভাবে এদিন স্বাস্থ্য দপ্তরের তরফে নতুন ‘জননী’ পোর্টাল চালু করা হল। মা ও শিশুর সঠিক সময়ে সঠিক স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার জন্য জননী পোর্টাল চালু করা হয়েছে বলে দাবি প্রশাসনের। সরকারি হাসপাতালগুলিতে নবজাতক ও প্রসূতি মায়ের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। পাশাপাশি এদিন উদ্বোধন করা হয়েছে ২০০ অ্যাম্বুল্যান্সও। মুখ্যমন্ত্রী এদিন নি-ক্ষয়মিত্র অর্থাৎ কেন্দ্রীয় যক্ষ্মা নিয়ন্ত্রণের জাতীয় কর্মসূচির সার্টিফিকেট তুলে দেন বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি ও পিযুষ কানুরিয়ার হাতে। স্বাস্থ্যদপ্তর সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার স্বাস্থ্যের যাবতীয় কর্মসূচিগুলি ভল্টের মতো এক জায়গায় সংরক্ষণ ও ব্যবহারের জন্য রাখতে নয়া অভিন্ন ‘স্বাস্থ্য ভারত’ পোর্টাল চালু করা হয়েছে কেন্দ্রের তরফে। ধাপে ধাপে সেখানে আনুমানিক ২২টি স্বাস্থ্যপ্রকল্প থাকবে। পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যের বিভিন্ন স্বাস্থ্যসূচক, পরিসংখ্যান, জরুরি তথ্য—যাবতীয় সুবিধা মিলবে এই ভল্ট থেকেই। এখনো পর্যন্ত এই পোর্টালে রয়েছে যেসব গুরুত্বপূর্ণ স্বাস্থ্যপ্রকল্প, সেগুলি হল—জননী, এনসিডি বা নন কমিউনিকেবল ডিজিজ, ইউ-উইন বা টিকাকরণ, নি-ক্ষয় , এসডিডি এবং প্রধানমন্ত্রী ন্যাশনাল ডায়ালিসিস প্রোগ্রাম। 

You might also like!