Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

1 year ago

Warning from Lalbazar: দোলে মত্ত অবস্থায় কেউ যাতে জলে না নামেন, সতর্কবার্তা লালবাজারের

Lalbazar
Lalbazar

 

কলকাতা, ১৩ মার্চ : দোল ও হোলিতে মদ্যপান করার পর জলাশয় নেমে স্নান নয়— দোলের আগে কড়া বার্তা দিল লালবাজার। শুক্র ও শনিবার কলকাতার অন্তত ৬৬টি ঘাটে কড়া নজরদারি চলবে পুলিশের। এ ছাড়াও পাড়ার পুকুর বা জলাশয়ে যাতে মত্ত অবস্থায় কেউ না নামেন, সেই ব্যাপারে স্থানীয় ক্লাবগুলিকেও সতর্ক করছে পুলিশ। বৃহস্পতিবার এ ব্যাপারে আঞ্চলিক আধিকারিকরা নির্দেশ দিয়েছেন বিভাগীয় অফিসারদের। সূত্রের খবর, পুলিশের নজর থাকবে যাতে মত্ত অবস্থায় কেউ জলে না নামেন। পুলিশের সূত্র জানিয়েছে, গত দু’বছরে শুধু দোলের দিন কলকাতার গঙ্গা ও জলাশয়ে ডুবে তিনজনের মৃত্যু হয়েছে। তাই এই বছর অনেক আগে থেকেই সতর্ক হয়েছে পুলিশ। কলকাতার ৬৬টি ঘাটে পুলিশের বিশেষ নিরাপত্তা থাকছে। এর মধ্যে যেমন রয়েছে গঙ্গার ঘাট, তেমনই রয়েছে বিভিন্ন জলাশয়ের ঘাটও। এর মধ্যে অন্তত ৪৪টি ঘাটে কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের সদস্য মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে লালবাজার।


You might also like!