Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 year ago

Bengal SSC Scam: এসএসসি দফতরের সামনে চাকরিহারাদের অনশন

Teachers launch relay hunger strike to protest job loss
Teachers launch relay hunger strike to protest job loss

 

কলকাতা, ১০ এপ্রিল : এসএসসি দফতরের সামনে অনশনে বসলেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শুরু হল অনশন। জানানো হয়েছে, ২০১৬-র এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের নামের তালিকা প্রকাশের দাবিতেই এই সিদ্ধান্ত। সঙ্গে পুলিশি লাঠিচালনার প্রতিবাদও তাঁদের কর্মসূচিতে রয়েছে। নাগরিক সমাজকেও তাঁদের আন্দোলনের পাশে থাকার আর্জি জানিয়েছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। বুধবার থেকেই এসএসসি দফতরের সামনে অবস্থানে বসেছিলেন চাকরিহারা শিক্ষকদের কয়েক জন। এ বার তাঁদের মধ্যে থেকেই চার জন অনশনে বসেন। তাঁরা জানান, বুধবার রাতভর শান্তিপূর্ণ অবস্থান করেছিলেন তাঁদের একাংশ। অথচ অভিযোগ, তাঁদের ত্রিপল বিছানোরও অনুমতি দেয়নি পুলিশ-প্রশাসন। তাই এ বার রোদবৃষ্টি মাথায় নিয়েই অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

You might also like!