Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

kolkata

2 months ago

CM Suvendu Adhikari: ‘যাদবপুর পার্টি সাবধান’, স্মার্ট মিটার বিতর্কে বিধানসভায় সরব মুখ্যমন্ত্রী

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  গৃহস্থালির বিদ্যুৎ সংযোগে স্মার্ট মিটার বাধ্যতামূলক করা হচ্ছে না। বুধবার বিধানসভায় এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, সাধারণ মানুষের উপর জোর করে স্মার্ট মিটার চাপিয়ে দেওয়া যাবে না। এর আগে বিদ্যুৎ দপ্তরে গিয়ে বিষয়টি নিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি না করে স্মার্ট মিটার চালু করা যাবে না বলেও বার্তা দিয়েছিলেন তিনি। এর পরেই সাধারণ গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে বিধানসভায় এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে স্মার্ট মিটার ইস্যুতে বিরোধীদের, বিশেষ করে বামেদেরও কটাক্ষ করেন তিনি। 

বুধবার বিধানসভায় দাঁড়িয়ে বাজেটের জবাবি ভাষণ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যেখানে একগুচ্ছ নতুন ঘোষণা করেন তিনি। একইসঙ্গে স্মার্ট মিটার নিয়ে বামপন্থীদের আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, ”একটা কথা শুনলে বামপন্থীদের হাওয়া বেরিয়ে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে ভারত সরকার ডোমেস্টিকের ক্ষেত্রে স্মার্ট মিটার লাগানো বাধ্যতামূলক করছে না।” অর্থাৎ পুরোটাই ঐচ্ছিক। যদিও স্মার্ট মিটার বন্ধের দাবিতে বিগত দিনে একাধিকবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছে বাম-এসইউসিআই। এর জেরে উত্তাল হয়েছে কলকাতা-সহ রাজ্য। সেই প্রসঙ্গ টেনে এদিন মুখ্যমন্ত্রীর কটাক্ষ, ”মিছিল বন্ধ! মিছিল করার সুযোগ দেব না। এই সরকার পুরোপুরিভাবে মানুষের জন্য। মানুষের দিকে তাকিয়েই এই সরকার সমস্ত সিদ্ধান্ত নেয়।” 

You might also like!