Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

kolkata

2 months ago

Abhishek Banerjee: অভিষেককে আক্রমণ করে বিপাকে মদন? আইনি নোটিসে ১০ কোটি টাকার দাবি যুবরাজের

Abhishek Banerjee vs Madan Mitra
Abhishek Banerjee vs Madan Mitra

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  একুশে জুলাইয়ের আগে সমাজমাধ্যমে লাইভে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। সেখানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে নিয়ে একাধিক গুরুতর অভিযোগ তোলেন তিনি। মদনের সেই মন্তব্যের জেরে এবার আইনি পদক্ষেপ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তাঁর আইনজীবীর মাধ্যমে মদন মিত্রকে ১০ কোটি টাকার মানহানির আইনি নোটিস পাঠানো হয়েছে। অবমাননাকর মন্তব্যের অভিযোগ তুলে ওই নোটিস পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। 

সোমবার রাতে সমাজমাধ্যমে লাইভ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একের পর এক তোপ দাগেন মদন। এপ্রসঙ্গে নোটিসে বলা হয়, ১৯ জুলাই রাত ৯টা ৪০ মিনিট থেকে ১০ টা পর্যন্ত মদন মিত্রের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে একটি লাইভ করা হয়। সেই লাইভের ৬ মিনিট ৫৫ সেকেন্ডের মাথায় মদন অভিষেকের বিরুদ্ধে একাধিক অপমানজনক ও অবমাননাকর কথা বলেন। অভিষেককে ‘অপরাধী, খুনি, সুপারি দিয়ে খুন করান’ বলে তোপ দাগেন তিনি। মদনের এই সব দাবি ভিত্তিহীন। এর ফলে অভিষেকের দীর্ঘদিনের রাজনৈতিক ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলে আইনি নোটিসে উল্লেখ করা হয়। লাইভের শেষে মদনকে বলতে শোনা গিয়েছে, ‘অ্যানিথিং মোর?’ এই বিষয়টি উল্লেখ করে নোটিসে বলা হয়েছে, ভিডিওতে দেখা যাচ্ছে না এরকম কারও উদ্দেশে এই প্রশ্ন করা হয়েছে। অর্থাৎ কারও নির্দেশ বা পরিকল্পিতভাবে অভিষেকের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এসব মন্তব্য করেছেন মদন।

আইনি নোটিসে মদন মিত্রকে ৩ দিন অর্থাৎ ৭২ ঘণ্টার সময় বেঁধে দিয়ে দুটি শর্ত দিয়েছেন অভিষেকের আইনজীবী। এই সময়কালের মধ্যে লিখিত এবং ভিত্তিও বার্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে মদনকে। পাশাপাশি অভিষেকের ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় মদনকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণও প্রদান করতে হবে। নোটিসে বলা হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে এই দুটি নির্দেশ না মানা হলে দেওয়ানি ও ফৌজদারি আদালতে কামারহাটির বিধায়কের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করবেন অভিষেক। 

You might also like!