Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 year ago

CV Ananda Bose: হাসপাতালে ভর্তি অসুস্থ রাজ্যপাল বোস, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা

CV Ananda Bose
CV Ananda Bose

 

কলকাতা, ২১ এপ্রিল : অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। দক্ষিণ কলকাতার কমান্ড হাসপাতালে ভর্তি তিনি। শালবনি যাওয়ার আগে তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াকফ ইস্যুতে অশান্তি ছড়িয়েছিলেন মুর্শিদাবাদে। সেখানের এলাকা পরিদর্শনে গেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার জেলা সফর থেকে ফিরেছিলেন তিনি। মাঝে কেটেছে একদিন। সোমবারই তাঁর অসুস্থতার খবর সামনে এল। এদিন সকালে শালবনির উদ্দেশে রওনা হওয়ার আগেই হাসপাতালে রাজ্যপালকে দেখতে আসেন মুখ্যমন্ত্রী। পরে দুপুরে ডুমুরজলা স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি বলেন, ''রাজ্যপালের শরীর খারাপ। দেখে গেলাম। চিকিৎসা চলছে।'' চিকিৎসকদের আশঙ্কা, রাজ্যপালের বাইপাস সার্জারি করতে হতে পারে। আপাতত প্রাথমিক চিকিৎসা চলছে রাজ্যপালের। তবে মনে করা হচ্ছে, পরবর্তী চিকিৎসার জন্য তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হতে পারে।


You might also like!