Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 year ago

Kolkata Accident: উইপ্রো মোড়ে দুর্ঘটনার কবলে সরকারি বাস, ভোগান্তি পরিষেবায়

Kolkata Accident
Kolkata Accident

 

কলকাতা, ২৮ মে : ব্যস্ত সময়ে উইপ্রো মোড়ে দুর্ঘটনার কবলে পড়ল একটি সরকারি বাস। সল্টলেকের উইপ্রো মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসস্ট্যান্ডে ধাক্কা মারল একটি সরকারি বাস। বাসস্ট্যান্ডের উপরে থাকা লোহার অংশ বাসের উইন্ডস্ক্রিন ভেঙে ঢুকে যায়। বুধবার সকাল ৯টার পরে অফিসের ব্যস্ত সময়ে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রের খবর, এস ৩০ রুটের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উইপ্রো মোড়ের বাসস্ট্যান্ডে ধাক্কা মারে। তবে কেউ আহত হননি। বাসটিকে পুলিশ ক্রেনের মাধ্যমে সরিয়ে নিয়ে যায়। এই ঘটনার পর অফিস টাইমে ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রীরা। কিছুক্ষণের জন্য ওই রাস্তায় যানবাহন চলাচল ব্যাহত হয়।


You might also like!