Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

kolkata

1 year ago

Kasba Incident Update : অবরুদ্ধ গড়িয়াহাট মোড়, ধুন্ধুমার কাণ্ড , প্রিজন ভ্যানে সুকান্ত মজুমদার

Gariahat intersection blocked, Sukanta Majumdar in prison van
Gariahat intersection blocked, Sukanta Majumdar in prison van

 

কলকাতা, ২৮ জুন : কসবাকাণ্ডে আজও প্রতিবাদের ঢেউ। বিজেপির প্রতিবাদ মিছিল ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাঁধল গড়িয়াহাটে। গড়িয়াহাটে মিছিল শুরু হওয়ার আগেই তাদের আটকে দেয় পুলিশ। বিজেপি কর্মীরা ব্যারিকেড ভাঙতেই অ্যাকশনে নেমে পড়ে পুলিশ। একের পর এক বিজেপি নেতা-কর্মীকে পাকড়াও করা হয়। আটক করা হয় সুকান্ত মজুমদারকেও। প্রিজন ভ্যানে তোলা হয় রাজ্য বিজেপির সভাপতিকে। বিজেপির বিক্ষোভ ঘিরে ধরপাকড়ে কার্যত অবরুদ্ধ হয়ে nথাকে গড়িয়াহাট মোড়।

বিজেপি-র তরফে এক প্রেস বিবৃতিতে বলা হয়, “কসবা ল কলেজের ছাত্রীকে তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত লম্পট ছাত্রনেতা মনোজিৎ মিশ্র সহ তার দলবল যেভাবে রাতের অন্ধকারে গণধর্ষণ করেছে, তার প্রতিবাদে কলকাতার গড়িয়াহাট মোড়ে প্রতিবাদ করতে গেলে দলদাস পুলিশ গ্রেপ্তার করে রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার সহ অন্যান্য নেতৃত্বকে।”

You might also like!