Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 year ago

Weather Forcast: পারদ হ্রাসের পূর্বাভাস, গরম কমারও ইঙ্গিত দক্ষিণবঙ্গে

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ৯ এপ্রিল: তীব্র গরমে নাজেহাল অবস্থা সমগ্র দক্ষিণবঙ্গে, শহর থেকে জেলা সর্বত্রই অত্যধিক গরম। তবে, দক্ষিণবঙ্গে আগামী ৩ দিনের মধ্যে ২-৩ ডিগ্রি পারদ-পতনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কমবে গরমও। সেই সঙ্গে আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।

বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি বেশি। মঙ্গলবারের তুলনায় বুধবার বেশ কিছুটা কমেছে নূন্যতম তাপমাত্রা। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। বেশ কিছু জেলায় ঝড়বৃষ্টির জন্য সতর্কতাও জারি করা হয়েছে। সপ্তাহান্তে বৃদ্ধি পেতে পারে বৃষ্টি।

You might also like!