Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

kolkata

2 months ago

School Education Department: স্কুল শিক্ষা দপ্তরের নামে ভুয়ো নির্দেশ! মর্নিং স্কুল নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি

Major confusion regarding the morning school!
Major confusion regarding the morning school!

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:   রাজ্যে ১৫ জুলাই পর্যন্ত মর্নিং স্কুল চালু থাকবে—এমন একটি বিজ্ঞপ্তি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তবে সেই বিজ্ঞপ্তির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানিয়েছেন, এই বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়ো। তিনি জানান, বিষয়টি নিয়ে খোঁজ নিয়ে জানা গিয়েছে, ১৫ জুলাই পর্যন্ত মর্নিং স্কুল চালানোর কোনও সরকারি নির্দেশ জারি করা হয়নি। ফলে সমাজমাধ্যমে ছড়ানো ওই বিজ্ঞপ্তির উপর বিশ্বাস না করার পরামর্শ দিয়েছেন তিনি। 

জুন মাসের শুরুতে রাজ্যের সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোতে গ্রীষ্মকালীন ছুটি বা গরমের ছুটি শেষ হয়ে যায়। কিন্তু গরম ও অস্বস্তিকর পরিবেশ তখনও কাটেনি। সেই কারণে পড়ুয়াদের স্বাস্থ্যের বিষয়ে বিবেচনা করে পাহাড় ছাড়া অন্যান্য অংশের স্কুলগুলিতে মর্নিং স্কুল চালানোর নির্দেশ দেয় স্কুল শিক্ষা দপ্তর। ৩০ জুন পর্যন্ত মর্নিং স্কুল চালানোর নির্দেশ দেওয়া হয়। প্রাথমিক ও মাধ্যমিত দুইস্তরেই পড়ুয়াদের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আগামীকাল সেই সময়সীমা শেষ হতে চলেছে। তার আগেই স্কুল শিক্ষা দপ্তরের নামে একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়ল। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের মর্নিং স্কুল ১৫ জুলাই পর্যন্ত চালানো হবে। শিক্ষক, স্কুল পড়ুয়া-সহ সকলকে এই বিষয়ে আগে থেকে জানিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এই বিজ্ঞপ্তি সম্পূর্ণ ভুয়ো বলে জানা গিয়েছে। 

শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানান, তিনি খবর নিয়ে জেনেছেন এই বিজ্ঞপ্তি সম্পূর্ণ ভুয়ো। যাঁরা এসব ছড়াচ্ছে তাঁদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানান তিনি। শাস্তি দেওয়া না হলে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এ ধরনের বিভ্রান্তি ছড়িয়ে দেওয়ার প্রবণতা আরও বাড়বে।

You might also like!