Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

Dilip Ghosh: 'কালীঘাট পর্যন্ত গেছে', সন্দেশখালি নিয়ে কী বললেন দিলীপ ঘোষ

Dilip Ghosh
Dilip Ghosh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃসন্দেশখালির দুর্নীতির টাকা কালীঘাটেও গেছে। মঙ্গলবার সকালে চা চক্রে এমনই বললেন দিলীপ ঘোষ। এদিন সন্দেশখালি নিয়ে প্রশ্ন করা হয় বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীকে। তিনি বলেন, "অনেক মন্ত্রীর কাছে গেছে টাকা। অনেক এমএলএ, এমপির কাছে গেছে। কালীঘাট পর্যন্ত গেছে। টাকার কোনও সীমা নেই। কার কাছে গেছে তার তালিকা এখনও আসেনি। সব আসবে। চিন্তা করার প্রয়োজন নেই।"

মঙ্গলবার বর্ধমানে চা চক্রে বর্ধমানের বহিষ্কৃত বিজেপি নেতা শ্যামল রায়কে পাশে বসিয়ে বৈঠক করেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দিলীপের সাফাই, "এটা দিলীপের ঘোষের প্রোগ্রাম। এসি ঘরে বসে থাকলে হবে না। রাস্তায় নামতে হবে, এসি ঘরে বসে থাকলে হবে না। দিলীপ ঘোষ রাস্তায় থাকে।" এদিন দিলীপ ঘোষের প্রাতঃভ্রমণ ও চা চক্রের দায়িত্বে ছিলেন শ্যামল রায়। ইছলাবাদ ইয়ুথ ক্লাবের মাঠে দিলীপ ঘোষ যান। তাঁর হাতে হকি স্টিক তুলে দেন শ্য়ামল রায়।


You might also like!