Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

kolkata

2 years ago

Attack on CPIM: গাঙ্গুলিবাগানে সিপিআই (এম) কর্মীকে মারধর, অভিযুক্ত তৃণমূল কংগ্রেস

CPIM Vs TMC (File Picture)
CPIM Vs TMC (File Picture)

 

কলকাতা, ২৮ মে: লোকসভা নির্বাচনের শেষ তথা সপ্তম দফা ভোটের আগে কলকাতায় 'আক্রান্ত' সিপিআই (এম)। কলকাতার গাঙ্গুলিবাগানে এক সিপিআই (এম) কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আহত সিপিআই (এম) কর্মী বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে দলীয় কার্যালয় থেকে বেরিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন ওই সিপিআই (এম) কর্মী। অভিযোগ, সেই সময় বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তাঁকে বুথ এজেন্ট হিসেবে বসতে নিষেধ করেন। নিষেধ মানবেন না বলায় ওই সিপিআই (এম) কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আহত অবস্থায় তাঁকে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


You might also like!