kolkata

2 years ago

Chandni Chowk multi-storey fire:চাঁদনি চকের বহুতলে আগুন, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা

Chandni Chowk multi-storey fire
Chandni Chowk multi-storey fire

 

কলকাতা, ১১ নভেম্বর : চাঁদনি চকের বহুতলে আগুন। কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা। ঘটনস্থলে দমকলের দুটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে।

শনিবার সকাল ১০টা ৩৫ মিনিট নাগাদ চাঁদনি চক মার্কেট কমপ্লেক্স এলাকার একটি বহুতল থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর দেওয়া হয় দমকলে। তড়িঘড়ি দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়।

ধোঁয়া বেশি থাকায় মাস্ক পরে ওই বহুতলে ঢোকেন দমকল কর্মীরা। ভিতরে ঢোকেন দুজন। শুরু হয় আগুনের উৎস খোঁজার কাজ। ঘিঞ্জি এলাকায় আগুন লাগায় কিছুটা বেগ পেতে হয় দমকল কর্মীদের। এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এদিকে, বহুতলে আগুন লাগায় আতঙ্কিত আবাসিকরা। চলছে বহুতল ফাঁকা করার কাজ।

You might also like!