Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

kolkata

1 year ago

BJP calls Tulsi samman Yatra: মহেশতলা-কান্ডের প্রতিবাদে মঙ্গলবার বিজেপি-র তুলসী সম্মান যাত্রা

BJP calls Tulsi samman Yatra
BJP calls Tulsi samman Yatra

 

কলকাতা, ১৭ জুন : বৃহস্পতিবার মুর্শিদাবাদ ও মহেশতলার অশান্তির জেরে বিজেপি-র প্রচারে মাত্রা পেয়েছে তুলসী গাছ। মহেশতলায় তুলসী মন্দির ভাঙার অভিযোগ তুলের প্রতিবাদ জানাতে বিভিন্ন অঞ্চলে তুলসী গাছ মাথায় নিয়ে পদযাত্রা হয়েছে। মঙ্গলবারও এই ব্যাপারে তারা সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে। ধর্মতলা ওয়াই চ্যানেলে সাংসদ তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো, রাহুল সিনহা-সহ কিছু রাজ্য নেতার উপস্থিতিতে তুলসী সম্মান যাত্রার ডাক দেওয়া হয়েছে। সম্প্রতি বিধানসভা অধিবেশন থেকে ওয়াকআউট করে তুলসী‍ গাছ মাথায় নিয়ে রাজভবনের পথে রওনা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়করা। মহেশতলা ঘটনার জেরে সোমবার রাজ্য জুড়ে মহিলা মোর্চার পক্ষ থেকে প্রতিটি বিধানসভার অন্তর্গত একটি করে থানার সামনে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়। বনগাঁ সাংগঠনিক জেলা মহিলা মোর্চার তরফে এই প্রতিবাদ কর্মসূচিতে তুলসী গাছ থাকায় বাধা দেওয়া হয় পুলিশের তরফে। তুলসী গাছ কোনও বিষাক্ত পদার্থ, বিস্ফোরক, কোনও বেআইনি অস্ত্র, বা কোনও ক্ষতিকারক কিছু নয়। তা সত্বেও এই বাধাদান বলে অভিযোগ তুলেছে বিজেপি।

You might also like!