Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

Manoranjan Byapari :'তৃণমূলের মধ্যে বিজেপির লোকজন ঢুকে বসে আছে', মন্তব্য অভিমানী মনোরঞ্জনের

Manoranjan Byapari
Manoranjan Byapari

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ "তৃণমূলের মধ্যে বিজেপির লোক ঢুকে রয়েছে", বললেন ক্ষুব্ধ বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী ৷ হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রচারসভায় তাঁকে অপমানিত করা হয়েছে বলে অভিযোগ করেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী ৷ বিতর্কের সূত্রপাত শনিবার সন্ধ্যায় হুগলির এক্তারপুরের বকুলতলায় দলীয় সভা থেকে ৷ সেখানে তিনি মঞ্চে বক্তৃতা দিচ্ছিলেন ৷ নাগরিকত্ব সংশোধনী আইন কী, তা সাধারণ মানুষকে বোঝাচ্ছিলেন ৷ বিধায়কের অভিযোগ, তিনি সিএএ এনআরসি নিয়ে বলার সময় মাঝপথেই তাঁকে থামিয়ে দেওয়া হয় ৷ মঞ্চে তখন বলাগড় ব্লক তৃণমূল নেতৃত্ব, হুগলি যুব তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন ৷ এরপর মঞ্চ থেকে নেমে মনোরঞ্জন ব্যাপারী সোজা জিরাটে তাঁর বিধায়ক অফিসে চলে আসেন ৷ এ বিষয়ে রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে, তিনি বলেন, "আমি খোঁজ নিয়ে দেখছি ৷"

ক্ষুব্ধ মনোরঞ্জন ব্যাপারী বলেন, "মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনী প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় বলাগড়ে আসছেন ৷ এটা শুনে আমি খারাপ শরীর নিয়ে সেই বৈঠকে গিয়েছিলাম ৷ বকুতলায় এই সভা ছিল ৷ রচনা বন্দ্যোপাধ্যায়ের আসতে দেরি ছিল ৷ আমি মঞ্চেই বসেছিলাম ৷ আমাকে বক্তৃতা দেওয়ার জন্য বলা হল ৷ আমি বক্তব্য শুরু করে মাত্র কয়েক মিনিট বলতে পেরেছি ৷" তারপরই তাঁকে থামিয়ে দেওয়া হয় ৷ বিধায়ক বলেন, "আমি সিএএ ব্যাখ্যা করে বোঝাচ্ছিলাম ৷ এতে কী ক্ষতি হতে পারে বোঝাচ্ছিলাম ৷ আমার মনে হয়, সম্ভবত যারা চায় বিজেপির ক্ষতি হোক, এটা চায় না, তারা আমার বক্তব্য মাঝপথে থামিয়ে দিল ৷"

যাঁরা মনোরঞ্জন ব্যাপারীর বক্তব্য থামিয়ে দিয়েছিলেন, তাঁরা তৃণমূলেরই ? এর উত্তরে তৃণমূল বিধায়ক বলেন, "হ্যাঁ, আমার দলের মধ্যেই বিজেপির লোকজন ঢুকে বসে আছে ৷ তারা দেখছে যে আমি যে কথা বলছি, তাতে বিজেপির ভোট কমে যাবে ৷ তাই আমার বক্তব্যের মাঝপথে মাত্র কয়েক মিনিট বলার পরেই আমায় থামিয়ে দিল ৷ তখন মাইক ফেলে দিয়ে নীচে নেমে চলে এসেছি ৷"

You might also like!