Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

kolkata

2 months ago

Abhishek Banerjee: বাড়ির সামনে পাথর ছোড়ার অভিযোগ, ফুটেজ দেখিয়ে ‘গুন্ডাদমন বিল’ নিয়ে প্রশ্ন অভিষেকের

Stone pelting at Abhishek Banerjee's house
Stone pelting at Abhishek Banerjee's house

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  মাথায় হেলমেট পরে বাইকে চেপে এসে রাস্তা থেকে পাথর তুলে ছুড়ে মারছেন এক ব্যক্তি—এমনই একটি ভিডিও প্রকাশ করে নিজের বাড়িতে হামলার অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের দাবি, ভিডিওতে দেখা যাওয়া ব্যক্তিই একাধিকবার এমন কাণ্ড ঘটিয়েছেন। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। একই সঙ্গে বিধানসভায় সদ্য পাস হওয়া পশ্চিমবঙ্গ পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ বিল বা ‘গুন্ডাদমন বিল’-এর প্রসঙ্গ তুলে প্রশ্ন তোলেন অভিষেক। তাঁর বক্তব্য, বিজেপি আশ্রিত বলে যাদের অভিযোগ করা হচ্ছে, তাদের বিরুদ্ধেও কি এই আইন একইভাবে কার্যকর হবে? 

মঙ্গলবার রাতে এক্স হ্যান্ডলে একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করেন অভিষেক। সেই ভিডিওটিতে দেখা গিয়েছে, সবুজ রঙের জামা পরা এক ব্যক্তি বাইকে চেপে এসে বাড়ির সামনে দাঁড়ান। তাঁর মাথায় ছিল হেলমেট। বাইক থেকে নেমে রাস্তার পাশে পড়ে থাকা একটি ইট তুলে বাড়ির দিকে ছুড়ে মারেন। ইটটি মাটিতে পড়ে গেলে ফের তুলে ছুড়ে মারেন ওই ব্যক্তি। তারপর বাইক নিয়ে চম্পট দেন। অভিষেকের অভিযোগ, এদিন সকালে তাঁর বাড়িতে এভাবেই হামলা হয়েছে। এই বাড়িতে তাঁর পরিবারের সদস্যরাও থাকেন বলে জানান তিনি। ইট লেগে বাড়ির জানালার কাচ ভেঙে গিয়েছে। সেই জানালার ছবিও সমাজমাধ্যমে শেয়ার করেন অভিষেক। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে সরব হন তিনি। 

এই ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অভিষেক। তাঁর প্রশ্ন, ঘটনার সময় পুলিশ কোথায় ছিল? কার নির্দেশে ওই ব্যক্তি হামলা চালিয়ে নির্বিঘ্নে পার পেয়ে গেলেন? এছাড়াও তাঁর প্রশ্ন, বিধানসভায় সদ্য পাশ হওয়া গুন্ডা দমন বিল কি বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধেও সমানভাবে প্রযোজ্য হবে? পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিতে অভিষেক বিস্ময় প্রকাশ করেন। এই ঘটনায় তিনি বিচলিত হয়ে পড়েছেন বলে জানান।  

You might also like!