Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

kolkata

2 months ago

Book Fair Scam: তৃণমূল আমলের বইমেলা ঘিরে দুর্নীতির অভিযোগ, পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Suvendu Adhikari On Book Fair Scam
Suvendu Adhikari On Book Fair Scam

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  তৃণমূল আমলে সরকারি বইমেলাকে ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এল। অভিযোগ, জেলায় জেলায় আয়োজিত সরকারি বইমেলায় তৎকালীন সরকারের উদ্যোগে তৃণমূল-ঘনিষ্ঠ লেখক ও প্রকাশকদের বই কেনায় বিপুল পরিমাণ সরকারি অর্থ ব্যয় করা হয়েছিল। বুধবার সল্টলেকে বিজেপির রাজ্য দপ্তরে আয়োজিত এক বৈঠকে এই অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সামনে তুলে ধরেন রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। অভিযোগ শোনার পর মুখ্যমন্ত্রী বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দেন এবং পুরো ঘটনার বিস্তারিত তদন্ত ও তথ্য যাচাই করার জন্য গ্রন্থাগারমন্ত্রীকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন। 

বুধবার জনতার দরবারের সল্টলেক বিজেপি অফিসে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনতার দরবার শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বইমেলা ও গ্রন্থাগার সংক্রান্ত একাধিক অভিযোগ তুলে ধরেন বিজেপি নেতৃত্বের একাংশ। সেই বৈঠকে ছিলেন গ্রন্থাগারমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষও। তৃণমূল জমানায় বইমেলাকে কেন্দ্র করে কীভাবে দুর্নীতির পাহাড় রয়েছে, সেই সংক্রান্ত অভিযোগ মুখ্যমন্ত্রীকে জানান মন্ত্রী। শুধু তাই নয়, এ বিষয়ে অভিযোগকারীদের সঙ্গেও বিস্তারিত আলোচনা করেন শুভেন্দু। সরকারি অর্থে ঘনিষ্ঠদের বই কিনে তৎকালীন শাসকদলকে আর্থিক মুনাফা দিয়েছে বলে অভিযোগ। এহেন অভিযোগ সামনে আসতেই দ্রুত তা খতিয়ে দেখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। 

রাজ্যে পালাবদলের পরই দুর্নীতিতে জিরো টলারেন্সের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, কাটমানির তদন্তে বিশেষ কমিটি গঠন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে এই কমিশন গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন আইপিএস পদমর্যাদার শীর্ষ আধিকারিক জয়রামনও। ইতিমধ্যে এই কমিটি কাজও শুরু করে দিয়েছে। এর মধ্যেই পূর্বতন তৃণমূল সরকারের আমলে একের পর এক কেলেঙ্কারির অভিযোগ সামনে আসছে। বিশ্ব বাণিজ্য সম্মেলন থেকে শুরু করে কার্যত সমস্ত ক্ষেত্রেই দুর্নীতির অভিযোগ সামনে আসছে। এবার বইমেলাকে কেন্দ্র করেও কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠল। 

You might also like!