Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

kolkata

1 month ago

Suvendu Adhikari: ধর্ষণ-খুনকে ‘আত্মহত্যা’ দেখানোর অভিযোগ মমতার পুলিশের! দু’বছর পর সুবিচারের আশায় শুভেন্দুর দরবারে নির্যাতিতার মা

CM  Suvendu Adhikari
CM Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  মেয়েকে ধর্ষণের পর অ্যাসিডে পুড়িয়ে খুন করা হয়েছিল বলে অভিযোগ পরিবারের। নির্যাতিতার পরিবারের দাবি, তৎকালীন প্রশাসন গোটা ঘটনাকে আত্মহত্যা বলে দেখানোর চেষ্টা করেছিল। ঘটনার দু’বছর কেটে গেলেও বিচার মেলেনি বলে অভিযোগ তাঁদের। সরকার পরিবর্তনের পর নতুন করে সুবিচারের আশায় বৃহস্পতিবার সমস্ত নথিপত্র হাতে নিয়ে ‘জনতার দরবার’-এ হাজির হন নির্যাতিতার মা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আবেদন জানান তিনি। 

২০২৪ সালের ১৬ অক্টোবর। লক্ষ্মীপুজোর পরের দিন ভয়ংকর কাণ্ড ঘটেছিল কৃষ্ণনগরের কোতোয়ালিতে। এক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনা প্রকাশ্যে আসে। পরিবারের তরফে পুলিশের দ্বারস্থ হন। প্রথমে খুন বললেও ধর্ষণের অভিযোগ নিয়ে মুখ খোলেনি পুলিশ। নির্যাতিতার মায়ের দাবি, আচমকাই সুর বদলে যায় পুলিশের। তাঁরা দাবি করেন, আত্মহত্যা করেছেন ওই পড়ুয়া। পরিবারের তরফে বারবার ধর্ষণ ও খুনের অভিযোগ দায়েরের চেষ্টা করা হলেও লাভ হয়নি। এরপর আইনজীবীর সহযোগিতায় অবশেষে অভিযোগ দায়ের করতে পারে পরিবার। তবে তদন্ত এগোয়নি।  

নির্যাতিতার মায়ের দাবি, সেই সময় কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র টাকার বিনিময়ে ঘটনাটা ধামাচাপা দেওয়ার চেষ্টাও করেছিলেন। তখন নির্যাতিতার বাড়ি গিয়েছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । আশ্বাস দিয়েছিলেন পাশে থাকার। বর্তমানে মুখ্যমন্ত্রীর কুর্সিতে সেই শুভেন্দু। তাতেই আশায় বুক বেঁধেছেন নির্যাতিতার মা। তাঁর আশা, এবার সুবিচার মিলবে। সেই কারণেই বৃহস্পতিবার যাবতীয় নথি নিয়ে জনতার দরবারে এসেছেন তিনি।  উল্লেখ্য, মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরই ‘জনতার দরবার’ চালু করেছেন শুভেন্দু। সপ্তাহের একটি দিন সরাসরি আমজনতার সমস্যার কথা শোনেন তিনি। সমাধানের চেষ্টা করেন।

You might also like!