Breaking News
 
Pawan Khera: জ্ঞানেশের প্রশংসায় ট্রাম্প, কংগ্রেসের কটাক্ষ— ‘নিয়ে যান আমেরিকায়, ইভিএমগুলোও পাঠিয়ে দেব’ Tarapith Hotel Fire: আগুন থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ? তারাপীঠের ‘বিদেশিনী’ হোটেলে অগ্নিকাণ্ডের পর জলে তল্লাশি Annapurna Yojana: অ্যাকাউন্টে ঢোকেনি অন্নপূর্ণার টাকা? কেন বাদ গেল নাম, জানুন কারণ! রইল ফের আবেদনের পদ্ধতিও Halishahar Murder Case: ‘পুলিশ হেফাজতে’ তৃণমূল কর্মীর মৃত্যু, হালিশহর কাণ্ডে সিআইডি তদন্তের নির্দেশ শুভেন্দুর PM Modi: জেন জি’র জন্য মোদি সরকারের বড় উপহার! গান্ধীজয়ন্তী থেকেই শুরু হতে পারে নতুন প্রকল্প Bankura CJP: : ‘আর্থিক সাহায্য চাই না, বাবার নামে বিশ্বমানের স্কুল হোক’, পিতৃহারা হাফিজের সরকারের কাছে আবেগঘন আবেদন

 

kolkata

2 years ago

Weather forecast:সাগরে নিম্নচাপের ভ্রুকুটি; দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, সমুদ্রে যেতে বারণ

Weather forecast
Weather forecast

 

কলকাতা, ১৮ জুলাই : বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, আর এই নিম্নচাপের সৌজন্যে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি হবে কলকাতাতেও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১৯ জুলাই পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এলাকা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে চলতি সপ্তাহে ১৯ থেকে ২৩ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২০ এবং ২১ তারিখ, অর্থাৎ শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলার ৭৫ শতাংশের বেশি এলাকাতেই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

১৯ তারিখ ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। ওই দিন কলকাতা-সহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার ভারী বৃষ্টি হতে পারে কলকাতায়। তাছাড়া, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরেও ওই দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে ৭ থেকে ১১ সেন্টিমিটার। ভারী বৃষ্টি হতে পারে রবিবারও। সেই দিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। ১৯ তারিখ থেকে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছেই। মাঝেমধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি নামছে, আর এই বৃষ্টির সৌজন্যেই তাপমাত্রার পারদও নিম্নমুখী। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি বেশি।


You might also like!