Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Jharkhand

6 months ago

Jharkhand tragedy: দেওঘরে বাস ও ট্রাকের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু কমপক্ষে ১৮ জনের

Bus-truck Collision in Jharkhand
Bus-truck Collision in Jharkhand

 

দেওঘর, ২৯ জুলাই : ঝাড়খণ্ডের দেওঘর জেলায় বাস ও ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারালেন কমপক্ষে ১৮ জন পুণ্যার্থী। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে টুইট করে জানিয়েছেন, "আমার লোকসভা নির্বাচনী এলাকা দেওঘরে, শ্রাবণ মাসে কানওয়ার যাত্রার সময়, বাস ও ট্রাক দুর্ঘটনায় ১৮ জন ভক্ত প্রাণ হারিয়েছেন।" মঙ্গলবার ভোরে দেওঘর জেলার মোহনপুর ব্লকের জামুনিয়ার কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। জামুনিয়ার কাছে পুণ্যার্থী বোঝাই বাস ও একটি ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এই দুর্ঘটনায় প্রাথমিকভাবে জানা যায়, ৬ জনের মৃত্যু হয়েছে। পরে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে জানান, মৃতের সংখ্যা ১৮। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বাস ও ট্রাকের সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে, বাসটি টুকরো টুকরো হয়ে যায়। তবে বাসে থাকা কিছু ভক্ত সম্পূর্ণ নিরাপদে আছেন। কেউ কেউ অল্পবিস্তর আহত হয়েছেন।


You might also like!