Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

International

3 years ago

Blast: সোমালিয়ার রাজধানীতে দুটি বোমা বিস্ফোরণ, হত ১০০ জন

Blast in Sumali
Blast in Sumali

 

মোগাদিশু, ৩০ অক্টোবর : সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে দুটি বোমা বিস্ফোরণে শতাধিক মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত তিন শতাধিক মানুষ। রবিবার সকালে এক বিবৃতিতে প্রেসিডেন্ট হাসান শেখ মহম্মদ এ তথ্য জানান। শনিবার যে এলাকায় শিক্ষা মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি সরকারি দফতর রয়েছে সেখানে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটে। এই এলাকা খুবই জনবহুল। এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি।

প্রেসিডেন্ট আল-শাবাব গোষ্ঠীকে দায়ী করেছেন, হামলাটিকে নৃশংস ও কাপুরুষ হিসেবে বর্ণনা করেছেন। উল্লেখ্য, এর আগে ৩০ জনের মৃত্যুর তথ্য দেওয়া হয়েছিল। আল-কায়েদা-সংশ্লিষ্ট আল-শাবাব গোষ্ঠী প্রায়ই রাজধানী মোগাদিশুকে লক্ষ্যবস্তু করেছে। এর আগে ২০১৭ সালে, আল-শাবাব গ্রুপের দ্বারা একটি বিশাল বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে পাঁচ শতাধিক মানুষ নিহত হয়।

You might also like!