Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

International

7 months ago

Trump Tariffs Updates: ১০ শতাংশ গ্লোবাল শুল্ক আরোপ ট্রাম্পের, সুপ্রিম রায়কে 'হাস্যকর' মন্তব্য

US President Donald Trump
US President Donald Trump

 

ওয়াশিংটন, ২১ ফেব্রুয়ারি : আমেরিকার সুপ্রিম কোর্ট শুক্রবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতিকে বেআইনি ঘোষণা করেছে। এর পরেই সুপ্রিম কোর্টের রায়কে 'হাস্যকর' বলে মন্তব্য করেন ট্রাম্প। এর পরেই আরোপিত শুল্কের উপরে ১০ শতাংশ অতিরিক্ত আন্তর্জাতিক (গ্লোবাল) শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে জানিয়েছেন, "ওভাল অফিস থেকে সকল দেশের উপর ১০ শতাংশ গ্লোবাল শুল্ক আরোপের চুক্তিতে স্বাক্ষর করা আমার জন্য অত্যন্ত সম্মানের বিষয়, যা অবিলম্বে কার্যকর হবে। এই বিষয়ে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ!" ট্রাম্প সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে জানান, "সুপ্রিম কোর্টের যে সব সদস্য আমাদের গ্রহণযোগ্য এবং সঠিক ট্যারিফ পদ্ধতির বিরুদ্ধে ভোট দিয়েছেন, তাঁদের লজ্জিত হওয়া উচিত। তাঁদের সিদ্ধান্ত হাস্যকর ছিল। কিন্তু, এখন সমন্বয় প্রক্রিয়া শুরু হচ্ছে এবং আমরা আগের চেয়ে আরও বেশি অর্থ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করব।"

You might also like!