Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

International

3 years ago

Philippines :ফিলিপিন্সে বন্যা ও বৃষ্টিতে মৃত্যু বেড়ে ৯৮, খোঁজ নেই কমপক্ষে ৬৩ জনের

Flood in Philippines
Flood in Philippines

 

ম্যানিলা, ৩১ অক্টোবর : ফিলিপিন্সে বৃষ্টি, বন্যা ও ভূমিধসে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৯৮। অর্ধেকেরও বেশি মৃত্যু হয়েছে দক্ষিণের স্বায়ত্তশাসিত অঞ্চল বাংসামোরোতে, সেখানে বৃষ্টিজনিত ভূমিধসের কারণে বিপুল সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে।

প্রাকৃতিক দুর্যোগে ৬৯ জন আহত হয়েছেন এবং কমপক্ষে ৬৩ জনের কোনও খোঁজ পাওয়া যায়নি। বাংসামোরো অঞ্চলে ৫৩ জন মারা গিয়েছেন, ২২ জন এখনও নিখোঁজ রয়েছেন। বৃষ্টি ও ভূমিধসে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। নষ্ট হয়েছে জমির ফসল। ঝড়ের দাপট ও বৃষ্টিতে বিগত এক সপ্তাহ ধরে বিপর্যস্ত ফিলিপিন্সের বিস্তীর্ণ প্রান্ত।

You might also like!