Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

International

2 years ago

China: রাম নামে গা ভাসালেন চিনা সেনাবাহিনীর জওয়ানরাও! নিয়ন্ত্রণরেখা যেন প্রকৃতই রাম রাজ্য

Chinese army floated in the name of Ram
Chinese army floated in the name of Ram

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আজ সাধারণ ভক্তদের উদ্দেশ্যে খুলে গেল রাম মন্দিরের দ্বার। এই শুভ লগ্নে গোটা দেশ যখন রাম নাম গাইছে, ঠিক তখনই চিনা সেনাবাহিনীর জওয়ানরাও সীমান্তরেখায় গাইলেন রাম নাম। সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে লালফৌজের সৈনিকদের ‘রামধ্বনি’ দিতে শোনা গেছে।

প্রাণপ্রতিষ্ঠার দিন ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা গিয়েছে নিয়ন্ত্রণরেখায় ভারত ও চিনের জওয়নরা বেশ খোশমেজাজে টেবিল ভাগ করে নিয়েছেন। সেখানে ভারতীয় সৈনিকদের সঙ্গে সুরে সুর মিলিয়ে জয় শ্রীরাম ধ্বনি দিতে দেখা যায় তাঁদের। ডোকলাম থেকে গালওয়ান সংঘর্ষে ভারত-চিনের সম্পর্ক একেবারে তলানিতে। প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর কামানের নল উঁচিয়ে একে অপরকে নিশানায় রেখেছে দুই সেনা। ভিডিওটি সত্যি হলে এই প্রেক্ষাপটে রামনামে শত্রুতা ভুলে ক্ষণিকের জন্য হলেও যেন ‘রামরাজ্যে’র দেখা মিলল প্রকৃত নিয়ন্ত্রণরেখা। তবে ভিডিওটির সত্যতা যাচাই করেনি আমাদের পোর্টাল।  

You might also like!