Breaking News
 
President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার SSC Case: ২৬ হাজার নিয়োগে ফের আইনি জট, এসএসসি-র নয়া বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা Delhi Braces For CJP Protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ, ২৬ হাজার পুলিশ-আধাসেনায় ঘেরা দিল্লি, বাতিল রাজধানী এক্সপ্রেস CM Suvendu Adhikari: ‘দিমাগি নকশাল’দের বিরুদ্ধে সরব শুভেন্দু, বিকাশের পোস্ট ঘিরে সনাতন বিতর্কে নতুন উত্তাপ Mamata Banerjee: দিল্লি রওনার আগে ‘ছাপ্পা ভোট’ ইস্যুতে বিস্ফোরক মমতা, তোপ বিজেপি ও নির্বাচন কমিশনকে

 

International

2 years ago

Human Interested Story: ছেলেকে অন্তিম চিঠি ক্যানসার আক্রান্ত মায়ের!

The last letter to the son of a mother with cancer!
The last letter to the son of a mother with cancer!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন মা। ছেলে ম্যাট গোল্ডের উদ্দেশ্যে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে মা লিখেছিলেন এক মর্মস্পর্শী চিঠি। চিঠিতে মা লিখছেন, মা লিখেছেন, ‘আশাকরি একদিন এই চিঠি তোমার হাতে পৌঁছাবে। আমি তোমাকে কতটা ভালোবাসতাম, তা তুমি জানতে পারবে। অসুখের দিনগুলিতে তুমি আমার পাশে সর্বদা ছিল। এরজন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমার মনে পড়ে সেই দিনটির কথা, যখন তুমি আমার পাশে থাকার জন্য চাকরি ছেড়ে দিয়েছিলে। আয়ের কোনও উৎস না থাকা সত্তেও যেভাবে আমার চিকিৎসা চালিয়ে গিয়েছিল, তা বিস্ময়ের। এ জন্য তোমার প্রচেষ্টাকে ধন্যবাদ জানাচ্ছি। এই পৃথিবী ছেড়ে যাওয়ার আগে ভগবানের কাছে আমার একমাত্র প্রার্থনা যে সারা জীবন তুমি যেন সুন্দর এবং ভালোভাবে জীবনধারণ করতে পারো।’

চিঠিতে জানিয়েছেন ছেলের সঙ্গে কাটানো সবচেয়ে সুন্দর মুহুর্তটিকে। সেই সঙ্গে জানিয়েছেন সাক্ষাৎ মৃত্যুর মুখোমুখি হতে পেরে তাঁর অভিজ্ঞতার কথা। মা জানিয়েছেন এ মৃত্যুকে তিনি ভয় না পেলেও, ছেলের কাছ থেকে চিরতরে বিচ্ছিন্ন হতে সবেচেয়ে বেশি ভয় পাচ্ছেন। সেই সঙ্গে ম্যাটের মতো সন্তান সমস্ত মায়ের যাতে থাকে, তারও কামনা করেছেন মহিলা।

ছেলেকে ভালোবাসা জানিয়ে চিঠির শেষ অংশ ছিল আরও মর্মস্পর্শী। ছেলেকে নিজের শরীরের প্রতি যত্ন ও নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন মা। তিনি পাশে না থাকলেও নজর যে থাকবে, তা জানাতে ভোলেননি মহিলা। সেই সঙ্গে আগামী জন্মে যাতে ফের তাদের দেখা হয়, সেই প্রার্থনা করেছেন। 

You might also like!