Breaking News
 
CM Suvendu Adhikary : ১০০ দিনের খতিয়ান থেকে এক বছরের চ্যালেঞ্জ, ‘৯ না পেলে ক্ষমা চাইব’, জনতার পরীক্ষায় শুভেন্দু Assam Government Order: ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে? ২০ শতাংশ কেটে প্রথম স্ত্রীর অ্যাকাউন্টে যাবে মাইনে, বড় ঘোষণা হিমন্তের Rahul Gandhi: ‘সুপ্রিম’ কোর্টে স্বস্তি রাহুলের, আয় বহির্ভূত সম্পত্তি মামলায় হাই কোর্টের পদক্ষেপে স্থগিতাদেশ BJP Reshuffle: নীতীনের টিমে বড় চমক, ফিরলেন স্মৃতি-বসুন্ধরা! কেন্দ্রীয় সংগঠনে জায়গা পেলেন বাংলার দুই মুখ Tarapith Fire Tragedy: তারাপীঠের অগ্নিকাণ্ডে শোকস্তব্ধ বাংলা, শোকবার্তা মোদির, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর BPCL: হিমাঙ্কের নিচেও চলবে সেনার গাড়ি! জওয়ানদের জন্য স্পেশাল ডিজেল আনল বিপিসিএল

 

International

3 years ago

Khaleda Zia:অসুস্থ খালেদা জিয়া, রাতেই ভর্তি বেসরকারি হাসপাতালে

Khaleda Zia
Khaleda Zia

 

ঢাকা, ৩০ এপ্রিল : ফের অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। শনিবার রাতেই তাঁকে ভর্তি করা হয়েছে ঢাকার এক বেসরকারি হাসপাতালে। প্রাক্তন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকি‍ৎসক জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, ‘বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার পরেই বিএনপি চেয়ারপার্সনকে হাসপাতালে কতদিন ভর্তি রাখা হবে তা নিয়ে সিদ্ধান্ত নেবেন বিশেষজ্ঞ চিকি‍ৎসকরা।’

শনিবার বিকেলে গুলশানের ফিরোজা থেকে প্রাক্তন প্রধানমন্ত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকি‍ৎসকরা পরীক্ষার পরে তাঁকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। যদিও প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে বেশ কিছু উপসর্গ জটিল হওয়ায় কয়েকটি পরীক্ষা-নিরীক্ষার সিদ্ধান্ত নিয়েছেন চিকি‍ৎসকরা।

দীর্ঘদিন ধরেই তিনি আর্থারাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। এদিন রাতে খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েন বিএনপি নেতা-কর্মীরা। অনেকেই রাতে বেসরকারি হাসপাতালে ছুটে যান।

You might also like!