Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

International

3 years ago

রাশিয়ার তেল পরিহার করার জন্য ভারত কোনও বৈশ্বিক চাপের মধ্যে নেই : হরদীপ সিং পুরি

রাশিয়ার তেল পরিহার করার জন্য ভারত কোনও বৈশ্বিক চাপের মধ্যে নেই : হরদীপ সিং পুরি
রাশিয়ার তেল পরিহার করার জন্য ভারত কোনও বৈশ্বিক চাপের মধ্যে নেই : হরদীপ সিং পুরি

 

ওয়াশিংটন, ৮ অক্টোবর : রাশিয়ার তেল পরিহার করার জন্য ভারত কোনও বৈশ্বিক চাপের মধ্যে নেই। জানিয়ে দিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি। ভারতীয় সময় অনুযায়ী শনিবার সকালে আমেরিকার ওয়াশিংটন ডিসি-তে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, ভারতীয় জনসংখ্যার স্বার্থে যেখান থেকে প্রয়োজন সেখান থেকেই তেল কিনবে। তাঁকে প্রশ্ন করা হয়, কেউ কী রাশিয়ান তেল কেনা বন্ধ করতে বলেছে? উত্তরে হরদীপ সিং পুরি জানান, একেবারেই 'না'।কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন, আমেরিকা-ভারত কৌশলগত ক্লিন এনার্জি পার্টনারশিপ মিনিস্ট্রিয়াল মিটিং-এ ৫টি ওয়ার্কিং গ্রুপের কাজ পর্যালোচনা করা হয়েছে। উভয় পক্ষই সবুজ শক্তিতে অংশীদারিত্বকে শক্তিশালী ও নিবিড় করার জন্য সংকল্পবদ্ধ। হরদীপ সিং পুরি আরও জানিয়েছেন, পেট্রোল এবং ডিজেলের পরিপ্রেক্ষিতে, যদি উত্তর আমেরিকায় বৃদ্ধি ৪৩-৪৬% হয়, ভারতে আমরা দাম মাত্র ২ শতাংশ অথবা তার বেশি বাড়তে দিই। গ্যাসের পরিপ্রেক্ষিতে, গ্লোবাল বেঞ্চমার্ক ২৬০-২৮০% বেড়েছে এবং গ্যাসের দাম বৃদ্ধি ধারণ করার আমাদের নিজস্ব ক্ষমতা প্রায় ৭০ শতাংশ ছিল।

You might also like!