International

1 hour ago

PM Modi New Zealand Visit: নিউজিল্যান্ড সফরে প্রধানমন্ত্রী মোদী, অকল্যান্ডে ক্রিস্টোফার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক

Indian Prime Minister Narendra Modi
Indian Prime Minister Narendra Modi

 

অকল্যান্ড, ১১ জুলাই : ত্রিদেশীয় সফরের অন্তিম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন নিউজিল্যান্ড সফরে। অকল্যান্ডে সে দেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি সহ বিভিন্ন বিষয়ে তাঁদের মধ্যে কথা হয়। ৪ দশক পর এটাই কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর নিউজিল্যান্ড সফর। প্রধানমন্ত্রী ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ভারত ও নিউজিল্যান্ড এদিন সমঝোতা চুক্তি বিনিময় করেছে।

এর আগে, ভারতীয় সময় অনুযায়ী শনিবার ভোরে অকল্যান্ডের গভর্মেন্ট হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গার্ড অফ অনার দেওয়া হয়। সে দেশের চিরাচরিত রীতি ও পরম্পরা অনুযায়ী প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। প্রধানমন্ত্রী মোদী শুক্রবারই নিউজিল্যান্ডে পৌঁছেছেন। ওই দিন প্রবাসী ভারতীয়রা প্রধানমন্ত্রীকে জমকালো স্বাগত জানান। অকল্যান্ডে নৃত্য উপস্থাপনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রবাসী ভারতীয়রা। এছাড়াও অনন্য সংগীত পরিবেশনা করেন নিউজিল্যান্ডের শিল্পীরা।

You might also like!