Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

International

3 years ago

Maldives President on India Visit : ৪-দিনের সফরে ভারতে এলেন মালদ্বীপের রাষ্ট্রপতি, মঙ্গলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা

Maldives President on India Visit
Maldives President on India Visit

 

নয়াদিল্লি, ১ আগস্ট : মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলিহ চারদিনের ভারত সফরে সোমবার বিকেলে নতুন দিল্লিতে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার সোলিহের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে তাঁদের মধ্যে আলোচনার পর বেশ কয়েকটি চুক্তিতে সই হওয়ার কথা রয়েছে। সোমবার বিকেলে দিল্লিতে পৌঁছনোর মালদ্বীপের রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সঞ্জীব বালিয়ান।

মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করার কথা রয়েছে মালদ্বীপের রাষ্ট্রপতির। বুধবার মুম্বই সফরে যাওয়ার কথা রয়েছে মালদ্বীপের রাষ্ট্রপতির। প্রসঙ্গত, ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতের প্রধান প্রতিবেশী হিসেবে বিশেষ স্থান দখল করে আছে মালদ্বীপ। মালদ্বীপের রাষ্ট্রপতির এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলেই আশা করা হচ্ছে।

You might also like!