Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

International

3 years ago

কর্মী নিয়োগে বৈষম্যের অভিযোগ ইনফোসিস এর বিরুদ্ধে!

কর্মী নিয়োগে বৈষম্যের অভিযোগ ইনফোসিস এর বিরুদ্ধে!
কর্মী নিয়োগে বৈষম্যের অভিযোগ ইনফোসিস এর বিরুদ্ধে!

 

কর্মী নিয়োগের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ উঠল ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোসিসের বিরুদ্ধে। ইনফোসিসের প্রাক্তন উচ্চপদস্থ কর্মী জিল প্রিজেন আমেরিকার জেলা আদালতের দ্বারস্থ হয়েছেন। সংস্থায় কর্মী নিয়োগের দায়িত্ব ছিলেন তিনি। জিলের অভিযোগ, ভারতীয় বংশোদ্ভূত, সন্তান থাকা কোনও মহিলা কিংবা পঞ্চাশোর্ধ্বরা নিয়োগের আবেদন করলে তা এড়িয়ে যাওয়ার নির্দেশ ছিল। নিয়োগের আগে কর্মীর দক্ষতার চেয়ে তাঁর অন্যান্য বিষয়ে বেশি জোর দেওয়া হত। তিনি আরও জানান, সংস্থায় যোগ দেওয়ার পর প্রথম দুমাস এই বৈষম্যের সংস্কৃতি বদলের চেষ্টা করেছিলেন কিন্তু কোনও লাভ হয়নি। জিলের দাবি, সেক্ষেত্রে বাধা এসেছিল ইনফোসিসের সঙ্গী জেরি কার্টজ এবং অলব্রাইটের থেকে। এরপর চাকরি ছেড়ে দেন তিনি। যদিও প্রাক্তন কর্মীর সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ইনফোসিস। তাদের দাবি, ওই কর্মী সংস্থার নিয়ম মানতেন না। কর্তৃপক্ষের নির্দেশ এড়িয়ে নিয়োগ করতেন তিনি।

You might also like!