Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

International

3 years ago

S Jaysankar আমেরিকায় এস জয়শঙ্করের কূটনৈতিক সপ্তাহ শুরু, সাক্ষাৎ বিভিন্ন দেশের প্রতিপক্ষের সঙ্গে

S Jaysankar
S Jaysankar

 

নিউইয়র্ক, ২০ সেপ্টেম্বর : আমেরিকায় ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করের কূটনৈতিক সপ্তাহের সূচনা হয়ে গিয়েছে। কূটনৈতিক সপ্তাহের শুরুতেই সার্বিয়ান প্রতিপক্ষের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন জয়শঙ্কর। জানান, ইউএনজিএ চলাকালীন নিউইয়র্ক "বন্ধুতে পরিপূর্ণ"। শিক্ষা, বাণিজ্য সম্পর্ক জোরদার করতে ইথিওপিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এস জয়শঙ্কর। সংযুক্ত আরব আমিরশাহির প্রতিপক্ষের সঙ্গেও দ্বিপাক্ষিক আলোচনা করেছেন জয়শঙ্কর; দ্বিপাক্ষিক অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করেন তাঁরা। ভারত-ইউএই-ফ্রান্স ত্রিপক্ষীয় মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করেন জয়শঙ্কর; বিভিন্ন ধরনের ধারনা বিনিময় করেন তিনি।

আমেরিকায় কূটনৈতিক সপ্তাহের শুরুতে ত্রিনিদাদ ও টোবাগোর প্রতিপক্ষের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। বালিতে জি ২০ শীর্ষ সম্মেলনের আগে জয়শঙ্কর মার্কিন সফরের সময় ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী রেতনো মারসুদির সঙ্গে দেখা করেন। জয়শঙ্কর মিশরীয় প্রতিপক্ষের সঙ্গেও দেখা করেছেন; বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন তাঁরা। কিউবার প্রতিপক্ষের সঙ্গেও বৈঠক করেছেন ভারতের বিদেশমন্ত্রী। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে আলবেনিয়ান প্রতিপক্ষের সঙ্গেও বৈঠক করেছেন জয়শঙ্কর।


You might also like!