Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

International

1 year ago

Hezbollah's rocket attack on Israel:কমান্ডার হত্যার জবাবে ইসরায়েলে ব্যাপক রকেট হামলা হিজবুল্লাহর

Hezbollah's rocket attack on Israel
Hezbollah's rocket attack on Israel

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইসরায়েলের উত্তরাঞ্চলে ব্যাপক রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।গতকাল বুধবার সকালে ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে হিজবুল্লাহ ২০০টির বেশি রকেট ছোড়ে।

আগের দিন সন্ধ্যায় দক্ষিণ-পূর্ব লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হন। এর জবাবে হিজবুল্লাহ গতকাল ইসরায়েলে ব্যাপক রকেট হামলা চালায়।খবরে বলা হয়, ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলে গতকাল অন্যতম বড় রকেট হামলা চালায় হিজবুল্লাহ।

গাজা যুদ্ধের জেরে ইরানপন্থী গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ক্রমবর্ধমানভাবে বাড়ছে। উভয় পক্ষই বলছে, তারা যুদ্ধের জন্য প্রস্তুত।ইসরায়েলি সামরিক বাহিনী গতকাল নিশ্চিত করেছে, তারা হামলা চালিয়ে হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার তালেব আবদুল্লাহসহ গোষ্ঠীটির চার যোদ্ধাকে হত্যা করেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী আরও বলেছে, লেবাননের ভূখণ্ড থেকে কমপক্ষে ২১৫টি রকেট ছোড়া হয়েছে। এই রকেট হামলার জেরে ইসরায়েলের উত্তরাঞ্চলে সতর্ক-সংকেত (সাইরেন) বাজানো হয়।ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হিজবুল্লাহর ছোড়া অনেকগুলো রকেট তারা প্রতিহত করেছে। তবে বেশ কিছু রকেট ভূমিতে পড়েছে, যার ফলে আগুন ধরে যায়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পাল্টা হিসেবে ইসরায়েলি যুদ্ধবিমানের দক্ষিণ লেবাননের একটি এলাকা হামলা চালানোর ফুটেজ দেখা গেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর বলছে, দক্ষিণ লেবাননের এই এলাকা থেকেই রকেট ছোড়া হয়েছে।


You might also like!