Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

International

2 years ago

Prague University Shooting : প্রাগে এলোপাথাড়ি গুলিতে মৃত বেড়ে ১৪, হামলাকারীকে নিয়ে উঠে এল নয়া তথ্য

Prague University Shooting
Prague University Shooting

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রাগের একটি বিশ্ববিদ্যালয়ে গুলি চালানোর ঘটনায় মৃতের সংখ্যা বাড়ল । এখনও পর্যন্ত এই ঘটনায় কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে । সরকারি তরফে জানানো হয়েছে, চেক প্রজাতন্ত্রের রাজধানীর এই ভয়াবহ গুলিকাণ্ডে আহত হয়েছেন ২০ জনের বেশি । মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে । উল্লেখ্য, ঘটনায় মৃত্যু হয়েছে হামলাকারীরও ।

জানা গিয়েছে, চার্লস বিশ্ববিদ্যালয়ের বিল্ডিংয়ে এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনা ঘটেছে । হামলাকারী একজন ছাত্র বলে জানা যাচ্ছে । তাঁরও মৃত্যু হয়েছে । প্রাগের পুলিশ প্রধান মার্টিন ভন্ড্রাসেক জানিয়েছেন, কোনও অপরাধমূলক রেকর্ড নেই ওই ছাত্রের বিরুদ্ধে । তবে, ওই বন্দুকবাজের বাড়িতে তল্লাশি করে অনুমান করা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে গুলিকাণ্ডের আগে, আরও এক ব্যক্তি ও নিজের ২ মাসের শিশুকে খুন করেছে । এর থেকে বেশি কোনও তথ্য দিতে পারেনি পুলিশ ।

জানা গিয়েছে, ঘটনাস্থলের চত্বরেই রয়েছে চার্লস বিশ্ববিদ্যালয়ের দর্শন, স্থাপত্য, শিল্পকলা বিভাগ । চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে কেন চলল গুলি, তা এখনও বিশদে জানায়নি পুলিশ । তদন্ত চলছে ।


You might also like!