Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

International

2 weeks ago

Venezuela earthquake: ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১,৪৫০, প্রাণের খোঁজে তল্লাশি জারি

Venezuela earthquake
Venezuela earthquake

 

কারাকাস, ২৯ জুন : ভয়াবহ ভূমিকম্পের পরে কেটে গিয়েছে অন্তত চার দিন। ভেনেজুয়েলায় এই সপ্তাহান্তে অন্তত ৩৩ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানালেন সে দেশের প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। রবিবার ধ্বংসস্তূপ থেকে এগারো বছরের দুই বালককে উদ্ধার করা হয়েছে। দু’টি পৃথক বহুতলের ধ্বংসস্তূপ থেকে প্রাণের স্পন্দন পেয়ে উদ্ধার করা হয় তাদের। ভেনেজুয়েলা সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৫০। গত বুধবারের কম্পনে কমপক্ষে ৮০০টি বহুতল ভেঙে পড়েছে। সব জায়গায় প্রাণের খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যেরা। ভেনিজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা এক হাজার ৪৫০-এ পৌঁছানোর পাশাপাশি উদ্ধারকাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ৭২ ঘণ্টার সময়সীমা শেষ হয়ে গেছে। ন্যাশনাল এসেম্বলি প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ জানিয়েছেন, ৭.২ ও ৭.৫ তীব্রতার জোড়া ভূমিকম্পে মোট ৭৭৪টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে; এর মধ্যে ১৮৯টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে।

You might also like!