Breaking News
 
CM Suvendu Adhikary : ১০০ দিনের খতিয়ান থেকে এক বছরের চ্যালেঞ্জ, ‘৯ না পেলে ক্ষমা চাইব’, জনতার পরীক্ষায় শুভেন্দু Assam Government Order: ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে? ২০ শতাংশ কেটে প্রথম স্ত্রীর অ্যাকাউন্টে যাবে মাইনে, বড় ঘোষণা হিমন্তের Rahul Gandhi: ‘সুপ্রিম’ কোর্টে স্বস্তি রাহুলের, আয় বহির্ভূত সম্পত্তি মামলায় হাই কোর্টের পদক্ষেপে স্থগিতাদেশ BJP Reshuffle: নীতীনের টিমে বড় চমক, ফিরলেন স্মৃতি-বসুন্ধরা! কেন্দ্রীয় সংগঠনে জায়গা পেলেন বাংলার দুই মুখ Tarapith Fire Tragedy: তারাপীঠের অগ্নিকাণ্ডে শোকস্তব্ধ বাংলা, শোকবার্তা মোদির, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর BPCL: হিমাঙ্কের নিচেও চলবে সেনার গাড়ি! জওয়ানদের জন্য স্পেশাল ডিজেল আনল বিপিসিএল

 

International

3 years ago

Arab astronaut stepped into space:মহাকাশে পা রাখলেন আরবের মহাকাশচারী - সুলতান

Arab astronaut stepped into space-sultan
Arab astronaut stepped into space-sultan

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আরব্যরজনীর সেই কল্প বিজ্ঞান এবার হাতেনাতে পরীক্ষা করে দেখলেন সুলতান। শুক্রবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)-এর বাইরে স্পেসসুট পরে সংযুক্ত আরব আমিরশাহির পতাকা নিয়ে বেরোলেন সে দেশের মহাকাশচারী সুলতান আল নেয়াদি। উদ্দেশ্য স্পেসওয়াক। যাকে আরও স্পষ্ট করে বলা হয় মহাকাশযানের বাইরে বিচরণ বা একস্ট্রাভেহিকুলার অ্যাক্টিভিটি। তাঁর স্পেসসুটের হাতায় তখন জ্বলজ্বল করছে একটিই বার্তা— ‘অসম্ভবই সম্ভব’। উৎসাহে উজ্জ্বল তার মুখশ্রী। 

  এই স্পেস সেন্টারে সুলতানের সঙ্গে আরও সঙ্গী ছিলেন। আইএসএসের ভিতর থেকে তাঁদের সহায়তা করেছেন নাসার দুই ফ্লাইট ইঞ্জিনিয়ার, উডি হোবার্গ ও ফ্রাঙ্ক রুবিও। নাসার তরফে লাইভ স্ট্রিম করা হয়েছে এই অভিযান। সুলতান যখন প্রথম মহাকাশ কেন্দ্রের বাইরে পা রাখেন, হোবার্গকে বলতে শোনা যায়— অনেক শুভেচ্ছা সুলতান, আপনি আজ এক ইতিহাস তৈরি করতে চলেছেন। শুধু স্পেস স্টেশনের বাইরে বিচরণই নয়, নাসার তরফে দু’টি কাজও দেওয়া হয়েছিল আল নেয়াদি ও বাওয়েনকে। প্রথমটি, ভবিষ্যতের জন্য আইএসএসে একাধিক সোলার প্যানেল স্থাপন। সেই কাজটি যথাযথ ভাবে সম্পন্ন হয়। তবে দ্বিতীয় কাজটা সম্পন্ন করা সম্ভব হয় নি। আইএসএসের একটি বাতিল অ্যান্টেনা সরিয়ে ফেলার কাজ ছিল সেটি। আরব আমিরশাহির মুকুট যোগ হলো নতুন পালক। 


You might also like!