Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

International

6 months ago

Air Canada Plane Hits Fire Truck: নিউ ইয়র্কে রানওয়েতে দমকলের গাড়িতে ধাক্কা বিমানের

Air Canada Plane Hits Fire Truck At LaGuardia
Air Canada Plane Hits Fire Truck At LaGuardia

 

নিউ ইয়র্ক, ২৩ মার্চ : নিউ ইয়র্কের লা-গার্ডিয়া বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনা। একটি বিমানের সঙ্গে বিমানবন্দরেরই একটি দমকলের গাড়ির সংঘর্ষ ঘটে। বিমানবন্দরের ৪ নম্বর রানওয়েতে 'এয়ার কানাডা এক্সপ্রেস'-এর একটি বিমানের সঙ্গে দমকলের গাড়ির সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় রবিবার রাত ১১টা ৪০ মিনিট নাগাদ (ভারতীয় সময় অনুযায়ী সোমবার সকালে)| বিমানটি আসছিল কানাডার মন্ট্রেয়াল শহর থেকে। নিউ ইয়র্কের বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই দুর্ঘটনার কবলে পড়ে সেটি।

দুর্ঘটনাস্থলের বেশ কিছু ভিডিও সমাজ মাধ্যমে ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে (যদিও এই ভিডিওগুলির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি)। তাতে দেখা যাচ্ছে, বিমানের সামনের অংশ মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুমড়ে মুচড়ে গিয়েছে বিমানের নাক। দুর্ঘটনায় প্রাথমিক ভাবে বেশ কয়েক জন আহত হওয়ার খবর মিলেছে। তাঁদের উদ্ধার করছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। ঘটনার পরই বিমানবন্দরে শুরু হয় উদ্ধারকাজ। জানা গিয়েছে, ওই বিমানে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন।

You might also like!