International

2 years ago

Sudan War: ইদ উপলক্ষে সুদানে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা

Sudan War (File Picture)
Sudan War (File Picture)

 

খার্তুম, ২১ এপ্রিল  : সুদানে আর ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি পালন করবে সেনাবাহিনীর সঙ্গে লড়াইরত আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) । আসন্ন ইদ উপলক্ষ্যে অস্ত্রবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে আরএসএফ ।

এক বিবৃতি বলা হয়, ইদের জন্য আরএসএফ ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি পালন করবে। এটি স্থানীয় সময় শুক্রবার সকাল ৬টায় কার্যকর হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, পবিত্র ইদুল ফিতরে নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য এবং তাদের পরিবারকে শুভেচ্ছা জানানোর সুযোগ দেওয়ার জন্য মানবিক করিডোর উন্মুক্ত করা হয়েছে।

সুদানে সেনাবাহিনীর সঙ্গে আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সের লড়াইয়ে এখন পর্যন্ত ৩৫০-এরও বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে তিন হাজারেরও বেশি। রাজধানী খার্তুম ছেড়ে পালাচ্ছে হাজার হাজার বাসিন্দা। একইসঙ্গে অনেক দেশ সুদান থেকে তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু করেছে।

গেল শনিবার সকাল থেকে সুদানের রাজধানীতে দুই পক্ষের মধ্যে সংঘাত শুরু হয়। চলমান এই সংঘাতের কারণে জনজীবনে সংকট নেমে এসেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) জানিয়েছে, সরবরাহ সংকটের কারণে সারা দেশের সাতটিরও বেশি অঙ্গরাজ্যে সমস্যা তৈরি হয়েছে।

সুদানে ডব্লিউএইচওর প্রতিনিধি ডা. নিমা সায়েদ আবিদ বলেন, ‘এখন বেশির ভাগ হাসপাতাল থেকে ওষুধের সরবরাহ, রক্ত, অক্সিজেন ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সরঞ্জামের সংকটের খবর পাওয়া যাচ্ছে। ’

You might also like!