Breaking News
 
Nabanna Helpline: দুর্নীতির বিরুদ্ধে নবান্নের হেল্পলাইনে অভিযোগের ঢল, প্রথম দিনেই অন্নপূর্ণা সহ ২ হাজার অভিযোগে সরগরম প্রশাসন Minar Mondal Arrested: বীরভূমে সিবিআই অভিযান, গ্রেফতার মিনার মণ্ডল, সাড়ে ২৮ কোটি টাকা ও ১৫ কেজি সোনা উদ্ধার TMC MLA: বিধায়কের বিরুদ্ধে বিদ্রোহ! ‘আমাদের ভোট ফিরিয়ে দিন’, তৃণমূল কর্মীদের বিস্ফোরক দাবি Suvendu Adhikari: বঞ্চনার ৩ বছরের অবসান! ৮০ হাজার স্কুলে ২৯৬ কোটির বরাদ্দ, ১ আগস্ট থেকে ইসকনের মিড ডে মিলে ডিমের ঘোষণা শুভেন্দুর Suvendu Adhikari: শুভেন্দু–গুরুং বৈঠকে নতুন বার্তা, পাহাড় সমস্যার সমাধানে কেন্দ্র-রাজ্য সমন্বয়ের ইঙ্গিত Anti-paper leak bill Passed: প্রশ্নফাঁস রুখতে বড় পদক্ষেপ, বিরোধীদের ওয়াকআউটের মাঝেই লোকসভায় পাশ হল বিল

 

International

1 year ago

Bhutan: ভুটানের সীমান্তবৰ্তী ওদালগুড়িতে ৪.৬ মাত্রার ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই

earthquake in Odalguri bordering Bhutan
earthquake in Odalguri bordering Bhutan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ৪.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপেছে ভুটানের সীমান্তবৰ্তী অসমের ওদালগুড়ি জেলা। কেঁপেছে পাৰ্শ্ববৰ্তী ভুটানের একাংশা অঞ্চল। আজ  সকাল ০৭টা ৪৭ মিনিট ৩৩ সেকেন্ডে সংঘটিত হয়েছে ভূমিকম্প। তবে ভূমিকম্পের ফলে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি (এনসিএস) তাদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে এই খবর দিয়ে যে তথ্য প্রকাশ করেছে সে অনুযায়ী, ভারতীয় সময় আজ সকাল ০৭:৪৭:৩৩টায় সংঘটিত ৪.৬ তীব্রতার ভূমিকম্পের উৎসস্থল ছিল ভুটানের সীমান্তবর্তী অসমের ওদালগুড়ি জেলার ভূপৃষ্ঠের ১৫ কিমি গভীরে ২৬.৭৩° উত্তর অক্ষাংশ এবং ৯২.৩১° পূর্বে।

জানা গেছে, কম্পন অনুভূত হয়েছে অসমের আন্তঃরাজ্য সীমান্তবর্তী অরুণাচল প্রদেশের তাওয়াং, ইটানগর, অসমের গুয়াহাটি, নগাঁও, তেজপুর, ঢেকিয়াজুলি, বরপেটা, গোয়ালপাড়া, উত্তর লখিমপুর, যোরহাট, তেজপুর, গোলাঘাট, গুয়াহাটি, নগাঁও এবং নাগাল্যান্ডের ডিমাপুর সহ সংলগ্ন কয়েকটি অঞ্চলে।

You might also like!