Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

West Bengal

3 weeks ago

Rejinagar By Election: ‘আগেও বিজেপিই ছিল, এখনও থাকবে’! মনোনয়ন জমা দিয়ে কেন এমন বললেন হুমায়ুনপুত্র?

Humayun's son Golam Nabi Azad submitted his nomination paper
Humayun's son Golam Nabi Azad submitted his nomination paper

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বিজেপিকে রুখতে বিরোধীদের একজোট হওয়ার আহ্বান জানিয়েছিলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর। উপনির্বাচনের ঠিক আগে তাঁর এই বার্তা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয় নানা জল্পনা। তাহলে কি রেজিনগরে হারের আশঙ্কা থেকেই বিরোধী ঐক্যের ডাক দিয়েছেন হুমায়ুন? উঠেছিল সেই প্রশ্নও। এই জল্পনার মধ্যেই বুধবার রেজিনগর বিধানসভা উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিলেন হুমায়ুন-পুত্র তথা আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী গোলাম নবি আজাদ। মনোনয়ন জমা দেওয়ার পর তিনি জানান, ভোটের লড়াইয়ে তাঁর মূল প্রতিদ্বন্দ্বী বিজেপিই। গোলাম নবি আজাদের কথায়, “এর আগেও বিজেপিই ছিল। এখনও বিজেপিই থাকবে। অন্য কোনও দল থাকবে বলে আমার মনে হয় না।” 

রাজ্যের দু’টি বিধানসভা নির্বাচনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নন্দীগ্রাম ও রেজিনগরে আগামী ৬ অক্টোবর ভোট হবে। ৯ অক্টোবর হবে ফলাফল ঘোষণা। ৯ সেপ্টেম্বর অর্থাৎ বুধবার থেকে উপনির্বাচনের মনোনয়নপত্র জমা নেওয়া শুরু হয়েছে। আর প্রথমদিনই রেজিনগরের আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী তথা হুমায়ুনপুত্র গোলাম নবি আজাদ বহরমপুরে জেলাশাসক ভবনে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দিয়ে তিনি বলেন, “আমি জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী। ছাব্বিশের বিধানসভা নির্বাচে আমার বাবা রেজিনগর কেন্দ্রে জয়ী হয়েছিল। এখানে আমরা দীর্ঘদিন ধরে রাজনীতি করে এসেছি। মানুষের সঙ্গে ছিলাম, আছি। মানুষ পাশে থাকবে। প্রচারে কোনও সেলিব্রিটি থাকবে না। অঞ্চল ও বুথ নেতৃত্বই প্রচারে থাকবে। অবশ্যই আমার বাবা তো থাকবেনই।”

উল্লেখ্য, মঙ্গলবারই সাংবাদিক বৈঠক করে হুমায়ুন কবীর সব বিরোধীদের একজোট হওয়ার বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, “রাজ্যে ২৯৪টি আসনের মধ্যে ৮৬টি আসনে বিরোধীরা জিতেছে। এর মধ্যে তৃণমূলের ৮০-র বেশি, কংগ্রেসের ২টি, সিপিএমের ১টি ও আইএসএফের ১টি এবং আম জনতা উন্নয়ন পার্টির একজন বিধায়ক রয়েছেন। এই ৮৬জন বিধায়ক যদি ইগো ভুলে এককাট্টা হয়ে বিজেপির বিরুদ্ধে লড়ে, তবে ২০২৬-এ এসেও বিজেপিকে রোখা সম্ভব।” তাঁর এই আর্জির পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি নিজের গড় রেজিনগরেও হারের ভয় পাচ্ছেন হুমায়ুন? 

You might also like!