West Bengal

3 years ago

শুভেন্দুর ভাই সৌমেন্দুকে কাঁথি থানায় জেরা পুলিশের

Soumendu Adhikari
Soumendu Adhikari

 


কাঁথি, ৭ অক্টোবর : শ্মশান-দুর্নীতি মামলায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাইকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করল কাঁথি থানার পুলিশ। শুক্রবার সকালে সৌমেন্দুকে কাঁথি থানায় তলব করা হয়। সূত্রের খবর, শ্মশান দুর্নীতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরসভার কাছে শ্মশানের জমিতে দোকান তৈরি নিয়ে কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ করে তৃণমূল কংগ্রেস। এছাড়াও পুরসভার ত্রিপল দুর্নীতি-সহ একাধিক অভিযোগে থানায় বেশ কয়েকটি অভিযোগ দায়ের হয়। যদিও এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সহ-সভাপতি। গত ১১ আগস্ট কলকাতা হাইকোর্ট তাঁকে অন্তর্বর্তী কালীন রক্ষাকবচ দেয়।

এর মধ্যেও বেশ কয়েক বার কাঁথি থানায় তলব করা হয় সৌমেন্দুকে। আবার তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। গত ২৯ সেপ্টেম্বর হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ রক্ষাকবচ দেয়। আদালত জানায়, সৌমেন্দুকে গ্রেফতার করা যাবে না। তবে সংশ্লিষ্ট মামলার তদন্তে তাঁকে সহযোগিতা করতে হবে। এর পরই শুক্রবার সৌমেন্দুকে ডেকে পাঠায় কাঁথি থানার পুলিশ। সকালেই থানায় যান তৃণমূল সাংসদ শিশির অধিকারীর ছোট ছেলে।


You might also like!