Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Cooking

3 months ago

Kitchen Hacks: তন্দুর নেই? চিন্তা নয়! প্রেশার কুকারেই বানিয়ে ফেলুন রেস্তরাঁর স্বাদের নরম তন্দুরি রুটি

Pressure Cooker Tandoori Roti
Pressure Cooker Tandoori Roti

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  কষা মাংস, মটন রেজালা, চিকেন চাঁপ কিংবা পনিরের কোনও মুখরোচক পদ— এসবের সঙ্গে তন্দুরি রুটি থাকলে খাবারের স্বাদ যেন কয়েক গুণ বেড়ে যায়। কিন্তু বাড়িতে তন্দুরি রুটি বানানোর কথা ভাবলেই অনেকেই পিছিয়ে যান। কারণ, তন্দুর না থাকায় সেই রেস্তরাঁর মতো নরম ও ধোঁয়াটে স্বাদ পাওয়া কঠিন বলে মনে করেন অনেকে। তবে জানেন কি, রান্নাঘরে থাকা সাধারণ একটি প্রেশার কুকার দিয়েই তৈরি করা সম্ভব একেবারে রেস্তরাঁ-স্টাইল তন্দুরি রুটি? বিশেষ কোনও যন্ত্রপাতি বা তন্দুরের প্রয়োজন নেই। সঠিক পদ্ধতি জানলেই ঘরোয়া উপকরণে বানানো যাবে সুস্বাদু ও নরম তন্দুরি রুটি।

∆ কী ভাবে বানাবেন?

১) লুচি বানানোর সময় অনেকেই ময়দার সঙ্গে আটা ব্যবহার করেন। তবে তন্দুরি রুটি বানানোর সময় কিন্তু এমনটা করলে চলবে না। পুরোটাই ময়দা ব্যবহার করতে হবে। ময়দার সঙ্গে নুন, চিনি আর তেলও ব্যবহার করতে হবে। তন্দুরি রুটি বানানোর সময় কিন্তু বেকিং সোডা ব্যবহার করা জরুরি। গরম দুধের আর জলের মিশ্রণ দিয়ে ময়দা মেখে নিন।

২) ময়দা মেখেই সঙ্গে সঙ্গে সেঁকতে যাবেন না। ময়দা মাখার পর অন্তত ঘণ্টাখানেক মণ্ডটি সুতির ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখুন। এই পদ্ধতিটি মেনে না চললে কিন্তু মোটেই নরম হবে না রুটি।

৩) তন্দুরি রুটি বেলার সময় খুব বেশি পাতলা করে বেললে হবে না, একটু মোটা করে বেলতে হবে। তা হলেই রুটি বাইরে থেকে মুচমুচে আর ভিতর থেকে নরম হবে। এ বার রুটির এক পিঠে একটু জল মাখিয়ে নিন। এতে রুটি প্রেশার কুকারের গায়ে আটকে থাকবে।

৪) প্রেশার কুকার নিয়ে তার ঢাকনাটি সরিয়ে রাখুন। গ্যাসের আঁচ মাঝারি রেখে প্রেশার কুকারটি উল্টো করে গ্যাসের উপর রেখে দিন। প্রেশার কুকারের ভিতরটা ভাল করে গরম করে নিন। প্রেশার কুকার ভাল করে গরম না হলে তন্দুরি রুটি ভাল হবে না।

৫) খুব সাবধানে প্রেশার কুকারের ভিতরের একটি দেওয়ালে রুটির ভিজে দিকটি আটকে দিন। মিনিট দুয়েক অপেক্ষা করলে দেখবেন, রুটিটি অল্প অল্প করে ফুলতে শুরু করেছে। এ বার প্রেশার কুকারটি উল্টে দিন গ্যাসের উপর। গ্যাসের আঁচ বাড়িয়ে রুটিটি সেঁকে নিলেই তৈরি হয়ে যাবে দোকানের মতো তন্দুরি রুটি। ঘি বা মাখন লাগিয়ে গরম গরম পরিবেশন করুন।

তাই এবার তন্দুর না থাকার অজুহাত নয়। বাড়ির প্রেশার কুকারই হতে পারে আপনার ছোট্ট তন্দুর, আর তাতেই তৈরি হবে জমজমাট রেস্তরাঁ-স্টাইল তন্দুরি রুটি।

You might also like!